১
সুখী ও সুন্দর পরিবার গঠন
লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১১৩
ইনকাম ট্যাক্স সরকারের হক
মনে রাখতে হবে আমার ইনকাম এর মধ্যে সরকারের হক রয়েছে, অর্থাৎ ইনকাম ট্যাক্স। জনগণ থেকে ট্যাক্স নিয়েই সরকার আমাদেরকে নানারকম নাগরিক সুবিধা দিয়ে থাকে। যেমন : শিক্ষা, বাসস্থান, রোড-ঘাট, পাবলিক ট্রান্সপোর্ট, পার্ক, নিরাপত্তা, শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা, পুলিশ, আর্মি, ইত্যাদি। তাই কারো হক নষ্ট করা ঈমান বর্হিভুত কাজ অর্থাৎ একজন মুসলিম হয়ে আমি কারো হক নষ্ট করতে পারি না। আর বান্দার হক আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। পরকালের জীবনকে যারা সত্যই বিশ্বাস করি তাদেরকে অবশ্যই বান্দার হকগুলি আদায় করতে হবে আর বান্দার হকের মধ্যে ৫ম নাম্বারটি হলো সরকারের হক। কারণ আল্লাহ তা'আলার হক বহুক্ষেত্রে আল্লাহ তা'আলা মাফ করবেন কিন্তু বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ তা'আলা মাফ করবেন না।
পরকালে আল্লাহ তা'আলা মাফ করবেন এই নিয়্যতে যারা পরের হক নষ্ট করবো তারা খুবই ভুল করবো। নিজেকে নিজেই ধবংসের মুখে ঠেলে দিবো। মনে রাখতে হবে সেখানে সব কিছুই মানুষের সাধ্যের বাইরে হবে এবং যিনি মনের খবর রাখেন তিনি অবস্থা মুতাবেক বিবেচনা করবেন। কিন্তু মনের মধ্যে ফাঁকিবাজি থাকলে আল্লাহ তাআলার দয়া পাওয়া যাবে এমন কোন ওয়াদা আল্লাহ তা'আলার নেই। তাই আর কোন অপরাধে নয় শুধুমাত্র অন্যের হক নষ্ট করার কারণেই বহু লোককে জাহান্নামে যেতে হবে। কুরআন-হাদীসের আলোকে মানুষের প্রতি মানুষের হককে প্রথমতঃ আটটি ভাগে ভাগ করা যায় তা আমরা আগেই দেখেছি। এই আটটি শ্রেণীবিভাগে কার কতটুকু দায়িত্ব ও কর্তব্য তা আমাদের কাছে পরিষ্কার থাকা প্রয়োজন। সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে আল্লাহ তা'আলা তা উল্লেখ করেছেন।