hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

দ্বিতীয় অধ্যায় : নিজেকে সঠিক শিক্ষায় শিক্ষিত করি সুখী ও সুন্দর পরিবার গঠন করতে চাইলে আগে নিজের পরিবর্তন প্রয়োজন

আমাদের চলার যে রাজপথ মহান আল্লাহ তার নারীদের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন সেটিই সঠিক পথ। সে পথেই রয়েছে মুক্তির ঠিকানা। মহান আল্লাহ তাঁর শ্রেষ্ঠ রহমত পাঠিয়েছেন তাঁর শেষ নবী মুহাম্মাদ ৪৭ -এর মাধ্যমে। এখানে জীবন সমস্যার এমন সমাধান রয়েছে যা ১৪শ বছর আগে মানুষের জীবনে প্রশান্তি এনেছে, আজ ১৪শ বছর পরেও মানুষের সকল জটিল সমস্যার জট খুলে দিচ্ছে। ইসলামী মতবাদের তুলনায় মানুষের সৃষ্ট মতবাদ খুব বেশীদিন টিকে থাকতে পারেনি, ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। মার্কসবাদ, লেনিনবাদ এর উদাহরণ।

আমাদের জীবনের শেষ গন্তব্য আখিরাত। ইহজীবনকে আল্লাহর দেয়া আধুনিক Code of Conduct (আচরণ বিধি) দিয়ে সাজিয়ে তোলার মাধ্যমে আখিরাতের সফল প্রস্তুতি। আল কুরআনে রক্ষিত এসব Code of Conduct দিয়ে চলি এবং নিজেদের চরিত্র গঠন করি, ব্যক্তিত্বের বিকাশ ঘটাই, চেষ্টা সাধনা করি, পারস্পরিক লেনদেন করি, মেলামেশা, পরিবার গঠন ও লালন করি, আমাদের সূষ্টা মহান আল্লাহকে খুশী করার চেষ্টা করি।

আগঠন মানে নিজেকে আল্লাহর দেয়া Code of Conduct দিয়ে ভেতর ও বাইরের অবয়ব আগাগোড়া পরিচালিত করার প্রচেষ্টা চালানো। জীবনের সকল কাজ এই কোডের অনুকরণে চালালে আমাদের সকল কাজ মহান আল্লাহর খুশীর কারণ হবে।

একজন ঈমানদারের জন্য আগঠনের কাজটি বিরামহীন একটা অ্যাসাইনমেন্ট। আগঠনের চেষ্টা হতে ঈমানদারের শিক্ষার আগ্রহ বৃদ্ধি পায়, অহঙ্কার নিয়ন্ত্রিত থাকে। আল্লাহর অপরাপর সৃষ্টির প্রতি দয়া ও কল্যাণ কামনা তার সহজাত। জ্ঞান যেখানে যার নিকটই থাকনা কেন ঈমানদার সেখানেই দ্রুত এগিয়ে যাবে।