hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৭

চুগলখোর ও গীবতকারীর ভয়াবহ পরিণতি

চুগলখোরীর পরিণতি জাহান্নাম রসূল (ﷺ) বলেছেন, চুগলখোর জান্নাতে প্রবেশ করতে পারবে না (সহীহ বুখারী ও সহীহ মুসলিম)

আমি কি তোমাদের মধ্যকার সবচেয়ে নিকৃষ্ট ও দুষ্ট লোক সম্পর্কে তোমাদের অবহিত করবো না? তারা হলো, চুগলখোর এবং বন্ধুদের মধ্যে বিবাদ সৃষ্টিকারী লোক (মুসনাদে আহমাদ) গীবতকারীর ভয়াবহ পরিণতি গীবতকারী দু’দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়, যেমন : যার গীবত করা হয় তার গুনাহসমুহ গীবতকারীর আমলনামায় লিখে দেয়া হয় এবং গীবতকারীর আমলনামা থেকে পূণ্য নিয়ে যার গীবত করা হয়েছে তার আমলনামায় লিখে দেয়া হয়। অর্থাৎ যার গীবত করা হয় সে নিজের অজান্তে দু’দিক থেকেই লাভবান হয়।

“আর একে অন্যের গীবত করো না, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি, যে তার মৃত ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করে? তোমরা নিজেরাই তো ওটার প্রতি ঘৃণা পোষণ করে থাক।” (সূরা হুজুরাত : ১২)

“দুভোর্গ (কঠিন শাস্তি) ঐ সমস্ত লোকদের জন্য যারা পশ্চাতে ও সম্মুখে লোকের গীবত বা পরনিন্দা করে।” (সূরা হুমাযাহ :১)

রসূল (ﷺ) বলেছেন : গীবত যিনার চাইতেও মারাত্মক অপরাধ। কোন মানুষ যদি যিনা করে তাওবা করে ফেলে, আল্লাহ তাওবা কবুল করে নেন। কিন্তু গীবতকারীকে ক্ষমা করা হয় না, যে পর্যন্ত না যার গীবত করা হয়েছে সে নিজে মাফ করে দেয়। (বায়হাকী)

রসূল (ﷺ) বলেছেনমিরাজের রাত্রিতে আমি একদল লোকের নিকট দিয়ে যাচ্ছিলাম। লোকগুলোর তামার নখ ছিল, ঐগুলো দিয়ে তারা নিজেদের চেহারা ও বক্ষ খামচাচ্ছিল। আমি বল্লাম, জিবরাঈল আ. এরা কারা? জিবরাঈল আ. বললেন, এরা তারাই যারা মানুষের মাংস খেতো অর্থাৎ গীবত করতো এবং সম্মানীদের অসম্মান করতো। (আবু দাউদ)

তিনি আরো বলেছেন, “পাপ ও সীমালংঘনের কাজে তোমরা একে অন্যের সাহায্য করো না।” (সূরা মায়িদা : ২)