hadith book logo

মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?

লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০১

তুর্কীদের অধঃপতন

কিন্তু তুর্কী জাতির বরং মুসলিম জাতির ততোধিক দুর্ভাগ্য যে, উন্নতি-অগ্রগতি ও উত্থান যুগেই তুকীদের পতন শুরু হয়ে যায় এবং প্রাচীন জাতিগুলোর পুরাতন রোগ-ব্যাধিতে তারাও আক্রান্ত হয়ে পড়ে। তাদের পরস্পরের ভেতর হিংসা-বিদ্বেষ ও পরশ্রীকাতরতা দেখা দিল। সুলতান স্বেচ্ছাচারী হয়ে উঠতে লাগলেন। শাসকদের প্রশিক্ষণ ব্যবস্থা বিগড়ে যায়। চারিত্রিক অধঃপতন শুরু হয়ে যায়। প্রশাসকবৃন্দ ও সিপাহসালার জাতি ও সাম্রাজ্যের সঙ্গে বেঈমানী ও গাদ্দারী করতে থাকে। জাতির মধ্যে আরামপ্রিয়তা ও আয়েশী জীবনের প্রতি আকর্ষণ সৃষ্টি হতে থাকে। মোটের ওপর পতনোন্মুখ জাতির সর্বপ্রকার দোষ-ত্রুটি সৃষ্টি হয়ে যায় যে সবের বিস্তারিত বিবরণ তুর্কিদের ইতিহাস গ্রন্থগুলোতে মিলবে। এখানে সেসব পেশের সুযোগ নেই।১

[ ১. ফালসাফা-ই তারীখুল ইসলামী, মুহাম্মদ জামীল বেইমকৃত, ২৮০-১ পৃ.। ]