hadith book logo

মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?

লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

অন্ধ গোত্রপ্রীতি ও খান্দানী বৈশিষ্ট্য

অন্ধ গোষ্ঠীপ্রীতি আরবদের মাঝে কঠোরভাবে চলে আসছিল। এই গোষ্ঠীপ্রীতির বুনিয়াদ ছিল জাহিলী মেযাজ— যার মর্মকথা এই বিখ্যাত বাক্য থেকে প্রকাশ পায়ঃ ( انصر اخاك ظالما اومظلوما ) ‘তোমার ভাইকে সাহায্য কর, চাই সে জালেম হোক অথবা মজলুম। অনন্তর তারা তাদের ভাই ও মিত্রকে সর্বাবস্থায় সাহায্য করাকে জরুরী বিবেচনা করত, চাই তা তারা ন্যায় ও সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকুক অথবা অন্যায় ও অসত্যের ওপর।

আরব সমাজ জীবন বিভিন্ন শ্রেণী ও পৃথক পৃথক সত্তাবিশিষ্ট বংশ ও খান্দানের সমষ্টি ছিল। এক খান্দান অপর খান্দানের তুলনায় নিজেদেরকে উন্নত ও শ্রেষ্ঠ ভাবত। কোন কোন খান্দান অন্য কোন খান্দান কিংবা আম জনতার সাথে। বহুবিধ আচার-অনুষ্ঠানে অংশ গ্রহণ করা পসন্দ করত না, এমন কি হজ্জের কিছু কিছু ক্রিয়াকর্মে কুরায়শরা সাধারণ হাজীদের থেকে পৃথক থাকত এবং নিজেদের স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রাখত। সাধারণ হজ্জযাত্রীদের সঙ্গে আরাফাত ময়দানে অবস্থান করাকে তারা লজ্জার বিষয় বলে মনে করত। আসা-যাওয়ার ক্ষেত্রে তারা আগে ভাগে যেত।৫ একটা শ্রেণী ছিল যারা জন্মগতভাবে প্রভু! একটা শ্রেণী ছিল নীচু স্তরের যাদের বেগার খাটানো হতো এবং তাদের দিয়ে (বিনা বেতনে ও বিনা পারিশ্রমিকে কাজ করানো হতো। আর কিছু লোক ছিল সাধারণ পর্যায়ের আর কিছু লোক বাজার-ঘাটের।

[৫. সূরা আল-বাকারা, ১৯৯ আয়াত। ]