১
মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?
লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৪৫
ষষ্ঠ অধ্যায়ঃ
পাশ্চাত্যের নেতৃত্ব থাকাকালে পৃথিবীর পারিভাষিক ক্ষয়ক্ষতি
এখানে প্রাচ্যের এশীয় জাতিগোষ্ঠীগুলোর বস্তুগত ক্ষয়ক্ষতি নিয়ে আমরা আলোচনা করব না। পশ্চিমাদের বিজয় অভিযান চলাকালে প্রাচ্যের জাতিগোষ্ঠীগুলোকে কত বড় বড় ও বিশাল দেশ হারাতে হয়েছে এবং পশ্চিমা শক্তি কিংবা তাদের বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার মুকাবিলায় পিছপা হতে হয়েছে, এ বিতর্কও এ মুহূর্তে আমাদের আলোচ্য নয় এবং এর বিস্তারিত বর্ণনার এখানে স্থান সংকুলান হবে না। প্রাচ্য ও প্রতীচ্যের অনেক লোক ও ঐতিহাসিক এ নিয়ে স্বল্প পরিসরে মধ্যম আকারে ও বড় রকমের প্রচুর পুস্তক রচনা করেছেন। আমরা এক্ষণে অত্যন্ত সংক্ষিপ্তভাবেই নয়, বরং ইশারা-ইঙ্গিতে এটা দেখাতে চাই, পাশ্চাত্যের ক্ষমতার এই প্লাবনে যা বিশ্বের তামাম ভূভাগে ছড়িয়ে পড়েছিল এবং এর প্রভাব ও প্রতিক্রিয়া থেকে পর্বতশৃঙ্গ, গভীর উপত্যকা, স্বাধীন জাতিগোষ্ঠীর মানস জগত, এমন কি জলবায়ু পর্যন্ত কিছুই নিরাপদ থাকতে পারেনি পৃথিবীকে এর ফলে অনেক তাৎপর্যপূর্ণ, মৌলিক, আধ্যাত্মিক ও নৈতিক ক্ষতি বরদাশত করতে হয়েছে। এই বিশ্বজয়ী ও সর্বগ্রাসী বিপ্লবে সব চাইতে বড় ক্ষতি বরদাশত করতে হয়েছে মুসলমানদেরকেই। কেননা জাহিলিয়াতের অনেক বৈপরীত্য ও মতভেদ এই জীবন ব্যবস্থার সঙ্গেই। তাই জাহিলিয়াতের বিজয় অর্জন ও প্রাধান্য বিস্তারে তাকেই সর্বাধিক ক্ষতি সইতে হবে এটাই ছিল স্বাভাবিক। কেননা ইসলাম ও জাহেলিয়াত হচ্ছে পাল্লার দুই প্রান্তের মত। এক পাল্লা যখন ভারী হয়ে উঠবে, তখন তার অপর প্রান্ত হাল্কা হয়ে যাওয়াটাই স্বাভাবিক।