hadith book logo

মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?

লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৪

মানবতার সমস্যার সঠিক সমাধান

নবী করীম সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার পথ-নির্দেশনাধীনে দাওয়াত ও সংস্কার সংশোধনের কাজ সহীহ্ রাস্তায় শুরু করেন। তিনি মানব স্বভাবের তালায় সঠিক চাবি লাগান। এ ছিল সেই তালা যা খুলতে সে যুগের সমস্ত সংস্কারক ছিলেন ব্যর্থ। তিনি মানুষকে সর্বপ্রথম আল্লাহর ওপর ঈমান আনার, তার সত্তায় বিশ্বাস স্থাপনের আহ্বান জানালেন এবং বাতিল তথা মিথ্যা উপাস্য দেবদেবীসমূহকে প্রত্যাখ্যান করতে বললেন। সেই সঙ্গে তাগূত (আল্লাহ ব্যতিরেকে সকল সত্তা, সাধারণভাবে যেগুলোর গোলামী ও আনুগত্য করা হয়) অমান্য করতে নির্দেশ দান করেন। লোকের মাঝে দাঁড়িয়ে সজোরে উচ্চ কণ্ঠে তিনি বলেনঃ (আরবি)

“হে লোকসকল! তোমরা বল, লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ব্যতিরেকে কোন ইলাহ নেই)-সফলতা লাভ করবে।”