১
মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?
লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩১
নৈতিক ও সামাজিক ব্যাধি
তাদের ভেতর বহু নৈতিক ব্যাধি বাসা বেঁধেছিল এবং তার কারণও সুস্পষ্ট। তাদের মদ পান এতই সাধারণ বিষয়ে পরিণত হয়েছিল যে, এর আলোচনা তাদের সাহিত্য ও কাব্যের একটি বিরাট অংশ জুড়ে বসে ছিল। আরবী ভাষায় মদের যেই বিপুল সংখ্যক নাম পাওয়া যায় এবং এসব নামের ভেতর যেই সূক্ষ্মাতিসূক্ষ্ম পার্থক্যের প্রতি লক্ষ্য রাখা হয়েছে তা থেকেই এর গ্রহণযোগ্যতা ও ব্যাপকতার পরিমাপ করা যায়।১ মদের দোকান ছিল প্রকাশ্য রাস্তার ওপর এবং চেনার সুবিধার্থে এসব দোকানের ওপর পতাকা উড়ত।২ জাহিলী যুগে জুয়া ছিল গর্ব ও শ্রেষ্ঠত্বের বিষয় এবং এতে অংশ গ্রহণ না করা ছিল কাপুরুষতা ও নিস্তেজতার পরিচায়ক।৩ প্রসিদ্ধ তাবিঈ হযরত কাতাদা বলেন যে, জাহিলী যুগে একজন তার ঘরবাড়ি জুয়ার বাজি হিসেবে ধরত। এরপর জুয়ায় তা হারিয়ে ব্যথা-ভারাক্রান্ত দৃষ্টিতে প্রতিদ্বন্দ্বীর হাতে তা’ দেখত। এর ফলে ঘৃণা ও শত্রুতার আগুন জ্বলে উঠত এবং পরিণতি যুদ্ধ-বিগ্রহে গিয়ে গড়াত।৪
হেজাযের আরব অধিবাসী ও য়াহূদীরা সূদী লেনদেন করত এবং চক্রবৃদ্ধি হারে সূদের কারবার চালাত। এ ব্যাপারে বড়ই নিষ্ঠুরতা ও হৃদয়হীনতার অভিব্যক্তি ঘটত।৫ ব্যভিচারকে খুব একটা দূষণীয় মনে করা হতো না এবং আরবদের জীবনে এ ধরনের ঘটনার অভাব ছিল না। এরও আবার রকমারি পদ্ধতি প্রচলিত ছিল। এজন্য পেশাদারী মহিলাও ছিল এবং স্বতন্ত্র বেশ্যালয় ছিল। শুড়িখানাগুলোতেও এর ব্যবস্থা ছিল।৬
[১. দ্র. কিতাবুল মুখাস্সাস (ইবনে সায়্যিদা),আল-খুমুর ১১শ খণ্ড, ৭২, ৮২। ]
[২. সাবআ মুকাল্লাকা। ]
[৩. দীওয়ান আল-হামাসা, হিজর ইবন খালিদের কাসীদা।]
[৪. তফসীরে তাবারী দ্র. এর তফসীর। ]
[৫. তফসীরে তাবারী, ৪র্থ খণ্ড, ৫৯-৬৯। ৬. দ্র.আল-ইকদুল ফারীদ, কিতাব আখবারু যিয়াদ (ইবন আবদি রাব্বিহি)। ]