hadith book logo

মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?

লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৮

পাশ্চাত্যের উত্থান

তুর্কীদের পতনের ফলে আন্তর্জাতিক শক্তি ও ক্ষমতার চাবিকাঠি এবং সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব য়ুরোপের অমুসলিম জাতিগোষ্ঠেীর হাতে চলে যায় যারা দীর্ঘকাল ধরে প্রস্তুতি নিচ্ছিল। তাদের সমকক্ষ ও সমপর্যায়ের কোন প্রতিদ্বন্দ্বীও তখন ময়দানে ছিল না। প্রাচ্য বা পাশ্চাত্যের পর্যন্ত কোন দেশ কিংবা কোন রাষ্ট্রই তাদের প্রভাব থেকে মুক্ত ছিল না। বিভিন্ন জাতিগোষ্ঠী হয়তো বস্তুগত দিক দিয়ে অথবা রাজনৈতিকভাবে তাদের গোলাম ও অধীন ছিল অথবা মানসিক, জ্ঞানগত ও সাংস্কৃতিকভাবে তাদের প্রভাবাধীন ছিল।

আমরা সেই সব প্রভাব যা নেতৃত্ব ও ক্ষমতার এই হাত বদলের ফলে দুনিয়ার জাতিসমূহের মানসিকতা, নৈতিক চরিত্র, সমাজ, সংস্কৃতি, সভ্যতা, মানবীয় ঝোক ও প্রবণতার ওপর ফেলেছিল তা পর্যালোচনা করবার আগে এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেবার পূর্বে যে, এই বিপ্লবের দ্বারা মানবতা লাভবান হয়েছে কি ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা জরুরী যে, পাশ্চাত্য সভ্যতা-সংস্কৃতির প্রকৃতি ও স্বভাব কি তা আমরা দেখব। আমরা তার অবয়ব ও স্পিরিট এবং সাথে সাথে 'তাদের দ্বারা প্রভাবিত জাতিগোষ্ঠীর জীবন-দর্শন বোঝবার চেষ্টা করব। আর এটাও দেখব, কিভাবে সেগুলো জন্ম নিয়েছে এবং কিভাবে লালিত-পালিত ও বর্ধিত হয়েছে।