hadith book logo

মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?

লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৪

উমায়া ও আব্বাসী খলীফাবৃন্দ

কিন্তু দুর্ভাগ্য দুনিয়াবাসীর, খুলাফায়ে রাশেদীনের পর পৃথিবীর নেতৃত্বের মর্যাদামণ্ডিত আসনে এমন সব লোক জেঁকে বসে যারা এজন্য কোন প্রকৃত প্রস্তুতি গ্রহণ করেনি। খুলাফায়ে রাশেদীনের ন্যায় ও স্বয়ং আপন যুগের অনেক মুসলমানের মত তারা উচ্চতর ধর্মীয় ও নৈতিক প্রশিক্ষণ লাভ করেনি। তাদের ধর্মীয়, আধ্যাত্মিক ও নৈতিক চরিত্রের মান এতটা সমুন্নত ছিল না যা মুসলিম মিল্লাতের একজন নেতার মর্যাদার উপযোগী। তাদের মস্তিষ্ক ও স্বভাব-প্রকৃতি আরবের প্রাচীন প্রশিক্ষণ ও পরিবেশের প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারেনি। তাদের মধ্যে না জিহাদের রূহ ছিল আর না ছিল ইজতিহাদের শক্তি যা দুনিয়ার ইমামত ও বিশ্বব্যাপী নেতৃত্বের জন্য অপরিহার্য। খলীফা-ই রাশেদ হযরত ওমর ইবন আবদুল আযীয (মৃ. ১৭১ হি.) ব্যতীত উমাইয়া ও আব্বাসী। খলীফাদের সকলের অবস্থা ছিল এরূপই।