hadith book logo

মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?

লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫৫

সমাজতান্ত্রিক রাশিয়া ও পুঁজিবাদী পশ্চিমা দেশগুলোর মধ্যে পার্থক্য

এখন থাকল সমাজতান্ত্রিক ব্রাশিয়া, যার জীবন-দর্শন যদিও দৃশ্যত বর্তমান পাশ্চাত্য জাতিগুলো থেকে পৃথক মনে হয়, তা জাহিলী পাশ্চাত্য সভ্যতার এমন এক ফল যা পেকে গেছে। সমাজতান্ত্রিক রাশিয়া ও অন্যান্য পাশ্চাত্য দেশগুলোর মধ্যে পার্থক্য কেবল এতটুকুই, সে মুনাফেকী, ভণ্ডামি ও প্রতারণার মুখোেশ তার মুখের ওপর থেকে সরিয়ে দিয়েছে এবং যে দর্শন, নৈতিক চরিত্র ও সামাজিক দৃষ্টিভঙ্গিগুলোকে পশ্চিমা জাতিগুলোর চিন্তাবিদ, লেখক, দার্শনিক, সাহিত্যিক ও রাজনীতিবিদরা শতাব্দীকাল থেকে লিখছে এবং ঐ সব জাতি সেগুলো মনেপ্রাণে মানছে সেই দর্শন এবং ঐ সব নীতি ও আদর্শ রাশিয়া একবার সাহস করে নিজেদের দেশে বাস্তবায়িত করেছে এবং কার্যত তা করে দেখিয়েছে। সমাজতান্ত্রিক নেতারা এ গতিতে সন্তুষ্ট ছিল না যে গতিতে য়ুরোপীয় জাতিগোষ্ঠী ধর্মদ্রোহিতা, ধর্মহীনতা, বল্গাহীন স্বাধীনতা ও পাশবিক বস্তুবাদের দিকে অগ্রসর হচ্ছিল। তারা দ্রুতগতিতে অভীষ্ট লক্ষ্যের দিকে যাত্রা শুরু করে এবং সেই মযিলে পৌঁছে এখন তারা দুনিয়ার নেতৃত্ব ও কর্তৃত্বের চাবিকাঠি নিজেদের হাতে তুলে নিতে চাচ্ছে এবং বিশ্বের অপরাপর জাতিগুলোকেও তারা সেই মনযিলে নিয়ে যেতে চাচ্ছে যেই মনযিলে তারা পৌঁছে গেছে।