১
মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?
লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৬
হতভাগ্য শূদ্র
অবশিষ্ট রইল অস্পৃশ্য শূদ্র। ভারতীয় সমাজে তারা ছিল এই নাগরিক ও ধর্মীয় বিধানের দৃষ্টিকোণ থেকে পশু থেকে নিম্নস্তরের, এমন কি কুকুরের চেয়েও ঘৃণিত। মনু সংহিতায় বলা হয়েছেঃ
“ব্রাহ্মণের সেবা করা শূদ্রের জন্য খুবই প্রশংসাযোগ্য বিষয়। এ ছাড়া আর কোন কিছুর বিনিময়েই সে অন্য কোন পুরস্কার পেতে পারে না।”১
“শূদ্র যদি সুযোগ পায় তবুও তার ধন-সম্পদ সঞ্চয় করা উচিত নয়। কেননা ধন-সম্পদ সঞ্চয় করে সে ব্রাহ্মণের মনে দুঃখ দেয়।”২
“যদি কোন শূদ্র উচ্চ বর্ণের কারোর ওপর হাত ওঠায় কিংবা মারার জন্য লাঠি তোলে, তবে শাস্তি হিসেবে তার হাত কেটে ফেলা হবে। আর ক্রোধের বশবর্তী হয়ে যদি কাউকে লাথি মারে তাহলে তার পা কেটে ফেলা হবে।”৩
“শূদ্র যদি উচ্চ বর্ণের কোন লোকের সঙ্গে একই জায়গায় বসতে চায় তা হলে রাজার উচিত তার নিতম্বে গরম লোহার ছেকা দেওয়া এবং তাকে দেশান্তরিত করা।”৪
“যদি কোন শূদ্র কোন ব্রাহ্মণের গায়ে হাত তোলে কিংবা গালি দেয় তবে তার জিভ টেনে ছিড়ে ফেলা হবে। আর যদি সে এই দাবি করে যে, সে তাকে (ব্রাহ্মণকে) পড়াতে পারে তবে তাকে ফুটন্ত তেল পান করতে দেওয়া হবে।”৫
“কুকুর, বিড়াল, ব্যাঙ, টিকটিকি, কাক, পেঁচক মারলে যে প্রায়শ্চিত্ত একজন শূদ্রকে মারলেও সেই একই প্রায়শ্চিত্ত।”৬
[১. মনু সংহিতা, ১০ম অধ্যায় ১২৯; ]
[২-৬. মনু সংহিতা, ৭ম অধ্যায় ২৮৩, ৭ম অধ্যায় ২৮১; প্রাগুক্ত। ]