hadith book logo

মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?

লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪০

বৈজ্ঞানিক উন্নতি ও বর্তমান যুগের আবিষ্কার-উদ্ভাবন

বর্তমান যুগ বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিগত আবিষ্কার-উদ্ভাবনের দিক দিয়ে মানব ইতিহাসের প্রাগ্রসর যুগ হিসেবে পরিচিত এবং তার এই বৈশিষ্ট্যের কারণে সে স্বাভাবিকভাবেই এই দাবি করতে পারে, তাকে আবিষ্কার-উদ্ভাবন, বিদ্যুৎ ও ইস্পাত যুগ হিসাবে অভিহিত করা হবে। য়ুরোপের নেতৃত্ব ও শ্রেষ্ঠত্ব এ ক্ষেত্রে সর্বজনস্বীকৃত এবং তার বিশেষজ্ঞ পণ্ডিত ও আবিষ্কারকদের মেধা ও শিল্প-নৈপুণ্য অকাট্যভাবে প্রমাণিত ও প্রতিষ্ঠিত।

কিন্তু আমরা এই সব শৈল্পিক সাফল্য ও আবিষ্কার-উদ্ভাবনকে এক বিশেষ সমালোচনামূলক দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করব এবং দেখব, এসব আবিষ্কার-উদ্ভাবনের লক্ষ্য কি এবং তা আপন লক্ষ্য অর্জনে কতটা সফল হয়েছে এবং দুনিয়ার জন্য এসব আবিষ্কার-উদ্ভাবন কল্যাণকর ও বরকতময় প্রমাণিত হয়েছে, নাকি সেগুলো পৃথিবীর সমস্যা-সংকট ও দুঃখ-কষ্ট কিছুটা বৃদ্ধিই করেছে।