hadith book logo

মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?

লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬

জাহিলী যুগের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা

ইসলামপূর্ব যুগের ধর্মীয়, আধ্যাত্মিক, নৈতিক ও সামাজিক অবস্থা পর্যালোচনা করবার পর এর রাজনৈতিক ও সামাজিক চিত্রের ওপর বিশেষ দৃষ্টি নিক্ষেপ করা সমীচীন মনে করছি এজন্য যে, ধর্মীয়, নৈতিক ও সামাজিক উন্নতি ও অবনতিতে রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা এবং সেই যুগের রাজনৈতিক ও অর্থনৈতিক ধ্যান-ধারণা, চিন্তা-চেতনা ও নিয়ম-বিধির একটা বিরাট ভূমিকা রয়েছে এবং তা জাতীয় জীবনের বিনির্মাণ ও পুনর্গঠনে একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর উপাদানও বটে।