১
মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?
লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯০
দাওয়াত ও তাজদীদের অব্যাহত ধারা
প্রকাশ থাকে যে, আসল দীন কিন্তু এই গোটা মুতে সর্বপ্রকার পরিবর্তন ও বিকৃতির হাত থেকে নিরাপদই থাকে। মুসলমানরা সঠিক রাস্তা থেকে যেখানে যেখানে সরে এসেছিল কিংবা বিপথগামী হয়েছিল কুরআন ও সুন্নাহর সঙ্গে মিলিয়ে দেখলেই ধরা পড়ত। দীন ও শরীয়ত মুসলমানদের ভুলের ক্ষেত্রে। কখনো সঙ্গ দেয়নি, বরং এসবের অধ্যয়ন থেকে গায়ের ইসলামী তথা অনৈসলামী পরিবেশ, শিরুকমূলক ও বিদআতসব কার্যকলাপ, রসম, জাহিলী। আমল-আখলাক ও অভ্যাসের বিরুদ্ধে, অধিকন্তু আমীর-উমারা শ্রেণী ও রাজা-বাদশাহদের ভোগ-বিলাস ও জোর-যবরদস্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ বিক্ষোভ ও জিহাদী প্রেরণা সৃষ্টি হতো। এরই ফলে ইসলামী ইতিহাসের প্রতিটি যুগে ও মুসলিম বিশ্বের প্রতিটি কোণে এমন সব উন্নত মনোবলসম্পন্ন ও অটুট ইচ্ছাশক্তির অধিকারী মানুষ জন্ম নিতে থাকেন, যারা এই উম্মাহর মধ্যে আম্বিয়ায়ে কিরামের প্রতিনিধিত্বের হক আদায় করেছেন, মুসলমানদের মুর্দা দেহে জিহাদী রূহের সঞ্চার করেছেন, বছরের পর বছর ধরে জড় ও নির্জীব সমতলে গতি ও তরঙ্গের সৃষ্টি করেছেন, মাসলা-মাসাইল ও বিভিন্ন জ্ঞানের ক্ষেত্রে নিজেদের চিন্তা-চেতনা জীবন্ত করেছেন এবং মুজতাহিদসুলভ যোগ্যতা দিয়ে মুসলমানদের মধ্যে নবতর ইসলামী রূহ ও মানসিক জাগরণ সৃষ্টি করেছেন। পর্যবেক্ষণসুলভ দৃষ্টিশক্তির অধিকারী একজন ঐতিহাসিকের চোখে জিহাদ ও তাজদীদের ইতিহাসে কোন শূন্যতা ও বিরতি দৃষ্টি গোচর হয় না। সংস্কারের জ্বলন্ত মশাল ও প্রদীপ অব্যাহত পন্থায় একের থেকে অন্যে আলো জ্বেলে দিয়েছে এবং প্রবল। ঘূর্ণিঝড়ও সে আলো নিভিয়ে দিতে পারেনি।১
এরই সাথে সাথে যখন ইসলাম কিংবা মুসলিম বিশ্বের সামনে নতুন কোন বিপদ এসে দেখা দিয়েছে, তখন কোন মর্দে মুজাহিদ ময়দানে এসে দাঁড়িয়েছেন। এবং কেবল সেই বিপদকে দূর করেছেন তাই নয়, বরং মুসলিম বিশ্বে এক নতুন রূহ ও নতুন জীবন সঞ্চার করেছেন। সুলতান নূরুদ্দীন যঙ্গী ও সুলতান সালাহুদ্দীন আইয়ুবীর অতুলনীয় ব্যক্তিত্ব এর উজ্জ্বলতর উদাহরণ।
[১. দ্র. তারীখে দাওয়াত ও আযীমত, ১ম খণ্ড, পৃ. ৯৭; ]