hadith book logo

মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?

লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৯

শির্ক ও বিদআত

এই পতন যুগে মুসলমানদের মধ্যে শির্ক ও মূর্খতা, প্রাচীন সব জাহিল জাতিগোষ্ঠীর আকীদা-বিশ্বাস ও ধ্যান-ধারণা এবং গোমরাহী ও পথভ্রষ্টতা অনুপ্রবেশ করতে শুরু করে এবং মুসলিম জীবনে ও তাদের মেজে এমন সব বিদ'আত স্থান করে নেয় যেগুলো ধর্মীয় জীবনের একটি বিরাট স্থান দখল করে নেয় এবং মুসলমানদেরকে বিশুদ্ধ দীন ও দুনিয়ার সাফল্য থেকে দূরে সরিয়ে দেয়। প্রকাশ থাকে যে, দুনিয়ার অপরাপর জাতিগোষ্ঠীর মধ্যে মুসলমানদের যা কিছু বৈশিষ্ট্য তা এই দীনের বদৌলতেই, এই ইসলামের কারণেই যা আল্লাহ্র রসূল (ﷺ) আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছিলেন।

( صُنۡعَ ٱللَّهِ ٱلَّذِیۤ أَتۡقَنَ كُلَّ شَیۡءٍۚ )

[Surah An-Naml 88]

“এটা আল্লাহরই সৃষ্টি নৈপুণ্য যিনি সমস্ত কিছুকে করেছেন সুষম”ফুসসিলাতঃ ৪২ সূরা নামলঃ ৮৮]

এটা প্রজ্ঞাময় ও স্ব-মহিমায় প্রশংসিত সত্তার পক্ষ থেকে নাযিলকৃত। অনন্তর যখন এর। মধ্যে মানুষের জ্ঞানবুদ্ধি, স্বকপোল-কল্পিত আমল ও রসমের অনুপ্রবেশ ঘটবে এবং আল্লাহ না করুন, তা তার মৌলিকত্ব খুইয়ে বসবে তখন দুনিয়া ও আখিরাতের সৌভাগ্যের গ্যারান্টি আর অবশিষ্ট থাকবে না এবং সে এই যোগ্যতাও হারিয়ে ফেলবে যে, মানুষের জ্ঞান-বুদ্ধি তার সামনে মাথা নত করবে এবং মানুষের দিল সে জয় করবে।