১
মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?
লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩০
উপাস্য দেবদেবীর আধিক্য
সর্বকালে সর্বযুগে ও সরদেশে কাফির-মুশরিকদের যেই অবস্থা আরবদের অবস্থাও তার থেকে ব্যতিক্রম ছিল না। তাদের উপাস্য দেব দেবী ছিল বহু। এসবের ভেতর ফেরেশতা, জিন্ন ও নক্ষত্রপুঞ্জ সবই শামিল ছিল। ফেরেশতাদের সম্পর্কে তাদের বিশ্বাস ছিল এই যে, তারা আল্লাহ্র কন্যা সন্তান। এজন্য তারা ফেরেশতাদের নিকট সুপারিশ কামনা করত, তাদের পূজা করত এবং তাদেরকে ওসীলা হিসেবে গ্রহণ করত। জিনদেরকে তারা আল্লাহর শরীক জ্ঞান করত, তাদের শক্তি ও প্রভাবের ব্যাপারে বিশ্বাস করত এবং তাদের পূজা করত।৩
ঐতিহাসিক কালবী বর্ণনা করেন যে, খুযাআ গোত্রের একটি শাখা ছিল বন্ মলীহ। তারা জিনদের পূজা করত। সাএদ বর্ণনা করেন যে, হিময়ার গোত্র সূর্যের পূজা করত।৪ কিনানা গোত্র চাঁদের পূজারী ছিল। বনূ তামীম ওয়াবরানের, লাখুম ও জুযাম বৃহস্পতির, তাঈ গোত্র সুহায়ল-এর, বনূ কায়স শেরা নক্ষত্রের এবং বনূ আসাদ বুধ গ্রহের পূজা করত।৫
[৩. প্রাগুক্ত, পৃঃ ৪৪। ]
[৪. প্রাগুক্ত;৩৪ পৃঃ। ]
[৫. তাবাকাতুল উমাম, ৪৩০ পৃ.। ]