১
মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?
লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩
রোম সাম্রাজ্যে ধর্মীয় গৃহযুদ্ধ
অতঃপর স্বয়ং ধর্ম নিয়েই কালাম শাস্ত্রীয় বাহাছ তথা তর্ক-বিতর্কের ঝড় শুরু হয়ে যায় এবং নিষ্ফল মতানৈক্য ও মতবৈষম্যের হাঙ্গামা খ্রিস্টান সম্প্রদায়কে জড়িয়ে ফেলে। এই দ্বন্দ্বে তাদের মেধা ও প্রতিভার অপচয় ঘটে এবং তাদের কর্মশক্তি স্থবির হয়ে পড়ে। অধিকাংশ ঘরোয়া বিবাদই বিরাট আকারের রক্তাক্ত সংঘর্ষের রূপ নেয়। শিক্ষাঙ্গন, গির্জা ও মানুষের বাড়িঘর প্রতিদ্বন্দী শিবিরে। পরিণত হয় এবং গোটা দেশই হয়ে পড়ে গৃহযুদ্ধের শিকার। তাদের বিতর্কের বিষয় ছিল এইঃ হযরত ঈসা মসীহ (আ)-র ফিতরত তথা প্রকৃতি কি এবং এর মধ্যে খোদায়ী ও মানবীয় অংশের আনুপাতিক হার কত? রোম ও সিরিয়ার মালকানী (Malkite) খ্রিস্টানদের আকীদা ছিল এই যে, হযরত মসীহ (আ)-র প্রকৃতি হলো মিশ্রিত। তন্মধ্যে একটি অংশ হলো খোদায়ী এবং আরেকটি অংশ হলো মানবীয়। কিন্তু মিসরের মনোফিসীয় (Monophysites) খ্রিস্টানদের জিদ ছিল যে, মসীহ (আ)-র প্রকৃতি নির্ভেজাল খোদায়ী। এর মধ্যে তাঁর মানবীয় প্রকৃতি এমনভাবে বিলীন হয়ে গেছে যেভাবে সির্কার একটি ফোঁটা সমুদ্রে পতিত হয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। প্রথমোক্ত মত ছিল সরকারী মত। বায়যান্টাইন সম্রাটরা ও শাসক মহল একে ব্যাপকতর করতে এবং গোটা সামাজ্যের একমাত্র ধর্মে পরিণত করতে সর্বশক্তি নিয়োগ করে এবং এই মতের বিরোধীদেরকে এমন কঠিন শাস্তি দেয় যা ভাবতে গেলেও লোম খাড়া হয়ে যায়। কিন্তু এতদসত্ত্বেও মতানৈক্য ও ধর্মীয় সংঘাত-সংঘর্ষ বেড়েই চলে। উভয় দলই একে অপরকে এমন ধর্মবহির্ভূত ও বেদীন মনে করত যে, দেখে মনে হতো, এরা বুঝি বা পরস্পরবিরোধী দুই স্বতন্ত্র ধর্মের অনুসারী। সাইরাসের দশ বছরের শাসনকালের (৬১৩-৪১ খ্রি) ইতিহাস পাশবিক শাস্তি ও লোমহর্ষক নির্যাতনের কাহিনীতে ভরপুর। ২
[1. Alfled J. Butler, Arabs conquest of Egypt and last thirty years of the Roman Dominion, p. 29-30.]
[2. প্রাগুক্ত, ১৩-৮৯;]
[1. Alfled J. Butler, Arabs conquest of Egypt and last thirty years of the Roman Dominion, p. 29-30.]
[2. প্রাগুক্ত, ১৩-৮৯;]