১
মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?
লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৫৮
আশার আলোক শিখা
এসব কিছুর পরেও এবং এই ঘন ঘোর অন্ধকারেও এখানেই আশার আলোক-শিখা দৃষ্টিগোচর হচ্ছে। অপরাপর জাতিগোষ্ঠীসমূহ আসমানী হেদায়েত ও নবী-রসূলগণের শিক্ষামালা ও প্রজ্ঞার পুঁজি একেবারেই হারিয়ে বসেছে এবং শত শত বছর পূর্বেই তাদের কিশতী ও তাদের বক্ষের ভেতরকার এই আলো হারিয়ে গেছে। অতীত ও বর্তমানের মধ্যে যোগসূত্র রক্ষাকারী সম্পর্কের একটি সূত্রকে কালের হাত কেটে ফেলেছে। ঐসব জাতিগোষ্ঠীর ধর্মীয় সংস্কারের ইতিহাস আমাদেরকে বলে দেয় যে, তাদের মধ্যে ধর্মীয় সংস্কার ও পুনর্জাগরণের আহ্বান কোন ব্যাপক ও বিস্তৃত বিপ্লব সৃষ্টি করতে পারত না এবং বড় রকমের কোন পরিবর্তন আনতে পারত না। গো-শাবকের এই মৃতদেহে কোন সামেরী ধর্মীয় ও নৈতিক জীবনের কোন নতুন প্রাণের সঞ্চার করতে পরেনি। বস্তুপূজা, সম্পদ ও শক্তি পূজা পুরোপুরিভাবেই তাদের ওপর জেঁকে বসেছে। জাহিলিয়াতের কর্তিত পোশাক একের পর আরেকটি তাদের শরীরে খাপ খেতে পারে, কিন্তু ধর্মের পোশাক এখন আর তাদের শরীরে ফিট হয় না। জাহিলিয়াতের একেবারে বিরোধী ও সমান্তরাল ধর্মীয় ও নৈতিক ব্যবস্থা, সমাজ-সম্মেলন ও রাজনীতিকে তাদের শত শত বছরের গঠিত মস্তিষ্কজাত কাঠামো এখন আর কবুল করে না।
এর বিপরীতে মুসলমানদের ধর্মীয় পুঁজি, আসমানী হেদায়েত ও হেকমতের উৎস নিরাপদ ও সুরক্ষিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের সীরাত তথা জীবন-চরিত ও সাহাবায়ে কিরামের জীবন ও যিন্দেগী যার ভেতর পরিপূর্ণ উম্মাহ সৃষ্টির শক্তি নিহিত রয়েছে, তাদের কাছে বিদ্যমান। এরপর ইসলামী রেনেসাঁর অগ্রপথিক (মুজাদ্দিদ)-দের এক অবিচ্ছিন্ন ধারা এবং সংস্কার ও বিপ্লবের ধর্মীয় দাওয়াতের এমন এক ধারাবাহিকতা রয়েছে যা এই উম্মাহকে কোন যুগেই জাহিলিয়াতের মধ্যে হারিয়ে যাবার সুযোগ দেয়নি। জাহিলিয়াতের নির্ভেজাল বস্তুবাদী ব্যবস্থা এই উম্মাহর মেধা ও মনন (যত দিন পর্যন্ত তার অবয়ব বা কাঠামো ভেঙে গোড়া থেকে নতুন করে না বানানো হয়। পুরোপুরিভাবে হ্যম করতে পারে না এবং মুসলমান জাহিলিয়াতের মেশিনারীর ভেতর এভাবে খাপ খেতে পারে না যেভাবে একটি ঢিলাঢালা যন্ত্র খাপ খেয়ে যায়।