hadith book logo

মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?

লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৩

শাসকদের আচরণ

আমলা ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ সাধারণ জনগণ ও রাজ্যের প্রজাবৃন্দের সঙ্গে এমন রূঢ় ও নির্মম আচরণ করত যা ছিল বর্ণনাতীত। এ ব্যাপারে তারা ছিল নিদারুণ অসহায়। ঐসব কর্মকর্তা ও আমলা জনগণের জান-মালের যেমন কোন পরওয়াই করত না, তেমনি পরওয়া করত না তাদের ইযযত-আব্রুর। লোকে অভিযোগ করত কিন্তু যাদের হাতে ক্ষমতার বাগডোর ছিল তারা এসবের প্রতি আদৌ কর্ণপাত করত না। লোকেরা শেষাবধি ধরেই নিয়েছিল যে, এই আঁধারপুরীই তাদের ভাগ্যের লিখন। এর হাত থেকে মুক্তির আর কোন পথ নেই। কোন কোন সময় তারা এ ধরনের জীবন যাপনের চেয়ে মৃত্যুকেই শ্রেয়। জ্ঞান করত।