hadith book logo

মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?

লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

ইরানীদের জাত্যাভিমান

ইরানের লোকেরা তাদের ইরানী জাতীয়তাকে সম্মান-সম্ভ্রম ও পবিত্রতার দৃষ্টিতে দেখত। নিজেদের সম্পর্কে তারা এই ভেবে বসেছিল যে, পৃথিবীর সকল জাতিগোষ্ঠী ও বংশ-গোত্রের ওপর এই জাতি ও বংশের মর্যাদাগত শ্রেষ্ঠত্ব রয়েছে এবং আল্লাহ তাআলা তাদের এমন সব বিশেষ যোগ্যতা ও প্রকৃতিগত সামর্থ্য দান করেছেন যে ক্ষেত্রে তাদের কোন জুড়ি নেই। এরা তাদের চতুম্পার্শ্বের জাতিগোষ্ঠীকে খুবই অবজ্ঞা ও ঘৃণার চোখে দেখত এবং তাদেরকে অবজ্ঞামূলক ও বিদ্রুপাত্মক নামে অভিহিত করত।