১
মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?
লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৯
ইরানের রাজস্ব ব্যবস্থা
ইরানের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা না ছিল ন্যায়ভিত্তিক আর না ছিল সুসংহত, বরং অধিকাংশ অবস্থায় তা ছিল অসম ও নিপীড়নমূলক। রাজস্ব আদায়কারী আমলাদের চরিত্র ও মানসিকতা এবং রাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক অবস্থা মাফিক এই ব্যবস্থার পরিবর্তন ঘটত। সাসানী আমলে ইরান’ নামক গ্রন্থের লেখক বলেনঃ রাজস্ব নির্ধারণ ও আদায়ের ক্ষেত্রে তহশীলদাররা আত্মসাৎ ও বলপূর্বক কর আদায় করত। রাজস্বের পরিমাণ নিরূপণ ও নির্ধারণের কোন নির্দিষ্ট নিয়ম না থাকায় এবং প্রতি বছর এর বিভিন্ন রকম হার নির্ধারিত হওয়ায় বছরের শুরুতে আয়-ব্যয়ের বাজেট তৈরি করা সম্ভব ছিল না। এছাড়া এসব ব্যাপার নিয়ন্ত্রণে রাখাও ছিল কঠিন। ফলে অনেক সময় রাজকোষ অর্থশূন্য থাকা অবস্থায়ই যুদ্ধ শুরু হয়ে যেত। কিছু অস্বাভাবিক হারে রাজস্ব ধার্য করা তখন অপরিহার্য হয়ে পড়ত। আর এর জের গিয়ে পড়ত সব সময় পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ প্রদেশগুলোর ওপর, বিশেষ করে ব্যবিলনের ওপর।১