১
মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?
লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩০
পেট ও যৌনাকাঙ্ক্ষা ছাড়া আর কিছু নেই
যেহেতু প্রাচ্যে আধ্যাত্মিকতা আল্লাহর প্রতি আকর্ষণ ও তাকে একান্ত করে পাবার প্রতি দুর্নিবার আকাঙ্ক্ষাই এর অধিবাসীদের মন-মানসিকতার ওপর জেঁকে আছে সেজন্য এ ব্যাপারে সে সমস্ত লোকের ওপর আল্লাহকে পাবার আকাঙ্ক্ষা পেয়ে বসে এবং এই তীব্রতার কাছে যারা হার মানে তারাই আল্লাহ ব্যতিরেকে সব কিছুকেই সব কিছুর অস্তিত্বকেই অস্বীকার করেছে এবং আবেগগান্মত্ত অবস্থায় আত্মবিস্মৃত হয়ে এ। আল্লাহ ছাড়া আর কিছুর অস্তিত্ব নেই বলে ধ্বনি তুলেছে। য়ুরোপের চিন্তাশীল দার্শনিকদের ওপর যেহেতু বস্তুবাদ জেঁকে বসে আছে এবং এ ব্যাপারে উক্তরূপ চিন্তা-চেতনা যেহেতু তাদেরকে আচ্ছন্ন করে রেখেছে সেহেতু তারা আত্মবিস্মৃত অবস্থায় অর্থনৈতিক ও জৈবিক দিক ছাড়া আর সব কিছুর অস্তিত্বকে অস্বীকার করে বসেছে এবং (আরবি) ‘পেট ও যৌনাকাঙক্ষা ছাড়া আর কিছু নেই' বলে ঘোষণা দিয়েছে। প্রাচ্যের সূফী-দরবেশরা মানুষকে আল্লাহর প্রতিচ্ছায়া মনে করতেন এবং কোন কোন আত্মবিস্মৃত সূফী (আরবি) “আমিই আল্লাহ পরম সত্য বলে প্রতিধ্বনি তুলেছেন। অপর দিকে পাশ্চাত্যের বস্তুবাদী ও পেটপূজারীরা মানুষকে নিছক জৈব অস্তিত্ব মনে করে, তাই আজ চতুর্দিকে থেকে (আরবি) ‘আমি পশু'এই ধ্বনিই ভেসে আসছে।