hadith book logo

মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?

লেখকঃ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২

মধ্যএশিয়ার বিভিন্ন জাতিগোষ্ঠী

পূর্ব ও মধ্য এশিয়ার অপরাপর জাতিগোষ্ঠী (যেমন মুগল, তুর্ক, জাপানী প্রভৃতি) বিকৃত বৌদ্ধ মতবাদ ও বর্বরতাপূর্ণ মূর্তিপূজার মাঝে অবস্থান করছিল। তাদের কাছে না ছিল জ্ঞানগত কোন সম্পদ আর না ছিল কোন উন্নত রাজনৈতিক ব্যবস্থা ও নীতিমালা। আসলে এসব জাতিগোষ্ঠী একটি মধ্যবর্তীকাল অতিক্রম করছিল। তারা মূর্খতাসর্বস্ব মূর্তিপূজা থেকে বেরিয়ে সবেমাত্র সভ্যতার দিকে অগ্রসর হচ্ছিল এবং কয়েকটি জাতিগোষ্ঠী এমনও ছিল যারা সে সময় পর্যন্ত নগর সভ্যতা ও নগর জীবনের একেবারেই প্রাথমিক পর্যায়ে অবস্থান করছিল।