hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

নখ কাটা, গোঁফ খাটো করা, বগল ও নাভির নিচ পরিষ্কার করা

নখ কাটা, গোঁফ খাটো করা, বগলের লোম উপড়ানো ও নাভির নিচের লোম মুন্ডন করার জন্য কোন নির্দিষ্ট সময়সীমা বাধা নেই। প্রয়োজন অনুযায়ী তা পরিষ্কার করতে হবে। সুতরাং যে সময় তা পরিষ্কার করার প্রয়োজন হবে, তখনই পরিষ্কার করবে। তবে ৪০ দিনের বেশি তা রেখে দেয়া উচিত নয়।

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ وُقِّتَ لَنَا فِي قَصِّ الشَّارِبِ وَتَقْلِيمِ الْأَظْفَارِ وَنَتْفِ الْإِبْطِ وَحَلْقِ الْعَانَةِ أَنْ لَّا نَتْرُكَ أَكْثَرَ مِنْ أَرْبَعِيْنَ لَيْلَةً

আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, গোঁফ খাটো করা, নখ কাটা, বগলের লোম উপড়ে ফেলা এবং নাভির নীচের লোম পরিষ্কার করার জন্য আমাদেরকে সময়সীমা নির্দিষ্ট করে দেয়া হয়েছিল- যাতে আমরা ৪০ দিনের বেশি দেরি না করি। [সহীহ মুসলিম, হা/৬২২; ইবনে মাজাহ, হা/৬৯৫; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/৭১১।]