১
কিতাবুস্ সালাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৭২
সালাতুল কুসূফ ওয়াল খুসূফ বা চন্দ্র ও সূর্য গ্রহণের সালাত
اَلْكُسُوْفُ শব্দের অর্থ হচ্ছে, সূর্য গ্রহণ। আর اَلْخُسُوْفُ অর্থ চন্দ্র গ্রহণ। পারিভাষিক অর্থে চন্দ্র ও সূর্য গ্রহণ হলে এ বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনামূলকভাবে যে সালাত আদায় করা হয় তাকে সালাতুল কুসূফ ও সালাতুল খুসূফ বলে।
সূর্য ও চন্দ্র গ্রহণ আল্লাহর নিদর্শন :
রাসূলুল্লাহ ﷺ বলেন, নিশ্চয় সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে দুটি বিশেষ নিদর্শন। কারো মৃত্যু ও জন্মের কারণে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না। যখন তোমরা ঐ গ্রহণ দেখবে তখন তা প্রকাশ হওয়া পর্যমত্ম আল্লাহর নিকট দু‘আ প্রার্থনা করো, তাকবীর বলো, সালাত আদায় করতে থাকো এবং দান-সাদাকা করো। [মুয়াত্তা ইমাম মালেক, হা/৪৪৪; সহীহ বুখারী, হা/১০৪৪; সহীহ মুসলিম, হা/২১২৭; নাসাঈ, হা/১৩৭২; মিশকাত, হা/১৪৮৩।]
এ সালাত আদায়ের নিয়ম :
চন্দ্র ও সূর্য গ্রহণের সালাত জামা‘আতে পড়ার জন্য মানুষদেরকে ঘোষণা দিতে হবে। [সহীহ বুখারী, হা/১০৪৫; সহীহ মুসলিম, হা/২১৫২; মুসনাদে আহমাদ, হা/৭০৪৬; সহীহ ইবনে খুযায়মা, হা/১৩৭৫; বায়হাকী, হা/৬০৯৪; শারহুস সুন্নাহ, হা/১১৩৯।] জামাআত মসজিদ ও ঈদগাহ উভয় স্থানে পড়া যায়। [সহীহ বুখারী, হা/১০৫৬; সহীহ মুসলিম, হা/২১২৯; আবু দাউদ, হা/১১৮২; নাসাঈ, হা/১৪৭২; ইবনে মাজাহ, হা/১২৬৩; মুসনাদে আহমাদ, হা/২৪৬১৫; সহীহ ইবনে খুযায়মা, হা/১৩৮৭।]
সালাত শুরু করে সূরা ফাতিহা পাঠ করার পর দীর্ঘ কিরাআত পাঠ করে রুকূ করতে হবে। রুকূ থেকে দাঁড়িয়ে আবার সূরা ফাতিহাসহ কিরাআত অতঃপর ২য় রুকূ দিতে হবে। ২য় রুকূ থেকে উঠে যথাযথ নিয়মে সিজদার কাজ শেষ করে পুনরায় প্রথম রাক‘আতের ন্যায় দু‘রুকূ বিশিষ্ট (পূর্ব নিয়মে) ২য় রাক‘আত সমাপ্ত করে সালাম ফিরাতে হবে।
প্রথম রাক‘আতের তুলনায় ২য় রাক‘আত হালকা হবে। [সহীহ বুখারী, হা/১০৪৬; সহীহ মুসলিম, হা/২১২৯; আবু দাউদ, হা/১১৮২; নাসাঈ, হা/১৪৭২; ইবনে মাজাহ, হা/১২৬৩; মুসনাদে আহমাদ, হা/২৩৬১৫; সহীহ ইবনে খুযায়মা, হা/১৩৮৭; ।] রাসূলুল্লাহ ﷺ এ সালাতের পর খুৎবা দিতেন। [সহীহ বুখারী, হা/১০৪৬; মুয়াত্তা ইমাম মালেক, হা/৪৪৪; সহীহ মুসলিম, হা/২১২৭; নাসাঈ, হা/১৩৭২; মিশকাত, হা/১৪৮৩।] কিরআত স্বরবে পড়তেন। [সহীহ বুখারী, হা/১০৬৫; সহীহ মুসলিম, হা/২১৩১; শারহুস সুন্নাহ, হা/১১৩৬; সহীহ ইবনে হিববান, হা/২৮৪৯; মিশকাত, হা/১৪৮১।]