১
কিতাবুস্ সালাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৫৯
নফল সালাত
নফল শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত। কিয়ামতের দিন নফল সালাত মুমিন বান্দার বিরাট উপকারে আসতে পারে। বান্দার ফরয সালাতের ভুল-ত্রুটি নফল সালাত দ্বারা পূর্ণ করে দেয়া হবে। বিভিন্ন হাদীস দ্বারা এর প্রমাণ পাওয়া যায়।
মূলত ফরয সালাত ব্যতীত বাকী সব সালাতই নফলের অন্তর্ভুক্ত। তবে গুরুত্বের দিক থেকে কোন সালাতকে সুন্নাত এবং কোনটিকে নফল বলা হয়ে থাকে। ফরয ব্যতীত আরো যে সকল সালাত নবী ﷺ আদায় করতেন, আমাদেরও সেগুলোর উপর আমল করা জরুরি। কেননা এসব সালাতের অনেক ফযীলত রয়েছে। যেমন হাদীসে এসেছে,
عَنْ رَبِيْعَةَ بْنِ كَعْبٍ اَلْاَسْلَمِىِّ قَالَ كُنْتُ اَبِيْتُ مَعَ رَسُوْلِ اللهِ ﷺ - - فَاَتَيْتُهٗ بِوَضُوْئِهٖ وَحَاجَتِهٖ فَقَالَ لِىْ : سَلْ . فَقُلْتُ اَسْاَلُكَ مُرَافَقَتَكَ فِى الْجَنَّةِ . قَالَ : اَوَغَيْرَ ذٰلِكَ . قُلْتُ هُوَ ذَاكَ . قَالَ : فَاَعِنِّىْ عَلٰى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ
রাবী‘আহ ইবনে কা‘ব (রাঃ) বলেন, আমি একদিন নবী ﷺ এর সাথে রাত্রি যাপন করলাম। এক সময় আমি তাঁর জন্য অযুর পানি নিয়ে আসলাম। তখন নবী ﷺ আমাকে বললেন, তুমি আমার কাছে কিছু চাও! আমি বললাম, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। নবী ﷺ বললেন, অন্য কিছু চাও। আমি বললাম, এ ছাড়া অন্য কিছু চাই না। এবার নবী ﷺ বললেন, তাহলে তুমি বেশি বেশি সিজদা করে (অর্থাৎ নফল সালাত আদায় করে) আমাকে সহযোগিতা করো। [সহীহ মুসলিম, হা/১১২২; আবু দাউদ, হা/১৩২২; নাসাঈ, হা/১১৩৮।]