hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৬

দু’সিজদার মধ্যখানে বসা

দু’সিজদার মধ্যখানে একবার বসতে হয়, একে জলসা বলা হয়। সোজা হয়ে বসা ওয়াজিব। এ সময় ডান পা খাড়া রেখে বাম পা মাটিতে বিছিয়ে উহার উপর বসতে হয়। যথাসম্ভব আঙ্গুলের মাথা কিবলার দিকে রাখতে হয়। হাতের আঙ্গুল স্বাভাবিকভাবে হাঁটুর উপর রাখতে হয়। এ সময় হাদীসে বর্ণিত দু‘আ পড়া সুন্নাত। অনেক ইমাম এক সিজদা দিয়ে এত তাড়াতাড়ি অপর সিজদায় চলে যান যে, কোন দু‘আ পড়ার সুযোগই থাকে না। অথচ রাসূলুল্লাহ ﷺ যতক্ষণ সিজদায় থাকতেন ততক্ষণ দু’সিজদার মধ্যখানে বসতেন। [সহীহ বুখারী, হা/৮২০; আবু দাউদ, হা/৮৫২।]

দু’সিজদার মধ্যখানের দু‘আ :

(১) اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاهْدِنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ

উচ্চারণ : আল্লা-হুম্মাগফিরলী ওয়ারহামনী ওয়াহদিনী ওয়া‘আ-ফিনী ওয়ার যুক্বনী।

শাব্দিক অর্থ : اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, وَارْحَمْنِيْ আমার প্রতি দয়া করুন, وَاهْدِنِيْ আর আমাকে সঠিক পথ দেখান, وَعَافِنِيْ আমাকে নিরাপদ রাখুন, وَارْزُقْنِيْ এবং আমাকে রিযিক দান করুন।

অর্থ : হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমার উপর রহম করুন, আমাকে হেদায়াত দান করুন, আমাকে নিরাপত্তা দান করুন এবং আমাকে রিযিক দান করুন। [আবু দাউদ, হা/৮৫০; তিরমিযী, হা/২৮৪; মুসনাদে আহমাদ, হা/২৮৯৭; মুসত্মাদরাকে হাকেম, হা/৯৬৪; বায়হাকী, হা/২৫৮৪; মিশকাত, হা/৯০০।]

(২) رَبِّ اغْفِرْ لِيْ رَبِّ اغْفِرْ لِيْ

উচ্চারণ : রবিবগ ফিরলী, রবিবগ ফিরলী ।

শাব্দিক অর্থ : رَبِّ হে আমার রব! اِغْفِرْ لِيْ আমাকে ক্ষমা করে দিন। رَبِّ হে আমার রব! اِغْفِرْ لِيْ আমাকে ক্ষমা করে দিন।

অর্থ : হে আমার রব! আমাকে ক্ষমা করে দিন। হে আমার রব! আমাকে ক্ষমা করে দিন। [আবু দাউদ, হা/৮৭৪; নাসাঈ, হা/১০৬৯; ইবনে মাজাহ, হা/৮৯৭; মুসনাদে আহমাদ, হা/২৩৪২৩; বায়হাকী, হা/২৫৮২; মিশকাত, হা/১২০০।]

এবার দ্বিতীয় সিজদা দেয়ার পর- এভাবেই আল্লাহর ধ্যান ও খেয়ালে বাকী রাক‘আতগুলোও পড়তে হবে।