hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৯

মসজিদে দ্বিতীয় বা তৃতীয় জামাআত

পথের ধারে বা বাজারের মসজিদে বারবার জামাআত হওয়াতেও দোষের কিছু নেই। বরং যারা যখন আসবে তারা তখনই জামাআত সহকারে সালাত আদায় করবে।

মসজিদ ছোট হওয়ার কারণে প্রথম জামাআতে বিরাট সংখ্যক মানুষের এক সাথে সালাত আদায় করা সম্ভব না হলে, জামাআত শেষ হওয়ার পর দ্বিতীয় বা তৃতীয় জামাআত করাও বৈধ।

মসজিদের নির্ধারিত ইমামের ইমামতিতে জামাআত শেষ হয়ে যাওয়ার পর জামাআত হওয়ার মতো লোক মসজিদে এলে জামাআতের ফযীলত নেওয়ার উদ্দেশ্যে তাদের দ্বিতীয় জামাআত করা বৈধ।

একদা জামাআত হয়ে গেলে এক ব্যক্তি মসজিদে এল। তখন রাসূলুল্লাহ ﷺ তাকে বললেন, কে আছে যে এর জন্য সাদাকা করবে? (এর সওয়াব বর্ধন করবে?) এ কথা শুনে এক ব্যক্তি উঠে তার সাথে সালাত আদায় করল। [আবু দাউদ, হা/৫৭৪; মুসনাদে আহমাদ, হা/১১৬৩১; মুস্তাদরাকে হাকেম, হা/৭৫৮; দারেমী, হা/১৩৬৮; জামেউস সগীর, হা/৪৪১৭; মিশকাত, হা/১১৪৬।]

তবে প্রথম জামাআতে উপস্থিত হওয়াতে অলসতা করা সমীচীন নয়। কারণ আযান শোনামাত্র মসজিদে উপস্থিত হওয়ার জন্য তৎপর হওয়া ওয়াজিব।