hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮০

জায়নামাযের কোন দু‘আ নেই

সালাত শুরু করার পূর্বে জায়নামাযে বা সালাতের জায়গায় দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহ্তু ...... এ দু‘আ পাঠ করার কোন দলীল নেই। তাই এটা পড়া যাবে না। রাসূলুল্লাহ ﷺ সালাত শুরু করার পূর্বে সালাতের জায়গায় দাঁড়িয়ে ‘আল্লাহ আকবার’ বলে তাকবীর বলতেন। কিন্তু এর আগে কোন কিছু পড়েছেন বলে কোন হাদীসে প্রমাণ নেই।

অনেকে যে দু‘আটি জায়নামাযের দু‘আ হিসেবে পাঠ করে সেটি মূলত সূরা আন‘আমের ৮০ নং আয়াত। নবী ﷺ এ আয়াতের সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ দু‘আ একত্র করে তাকবীরে তাহরীমার পর সানা হিসেবে পাঠ করতেন। এটি সানা পড়ার বর্ণনায় আলোচনা করা হবে -ইনশাআল্লাহ।