hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯

অযুর ফরযসমূহ

অযুর ফরয ৪টি। তা হলো :

(১) মুখমন্ডল ধৌত করা।

(২) দু’হাত কনুই পর্যন্ত ধৌত করা।

(৩) মাথা মাসাহ করা।

(৪) দু’পা টাখনু পর্যন্ত ধৌত করা। আল্লাহ তা‘আলা বলেন :

﴿يَاۤ اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاۤ اِذَا قُمْتُمْ اِلَى الصَّلَاةِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَيْدِيَكُمْ اِلَى الْمَرَافِقِ وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَاَرْجُلَكُمْ اِلَى الْكَعْبَيْنِ ﴾

হে মুমিনগণ! যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে তখন তোমরা তোমাদের মুখমন্ডল ও দু’হাত কনুই পর্যন্ত ধৌত করবে, তোমাদের মাথা মাসাহ করবে এবং দু’পা টাখনু পর্যন্ত ধৌত করবে। (সূরা মায়েদা- ৬)