hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৫

সালাতের মধ্যে মাতৃভাষায় দু‘আ করা যাবে কি না?

সালাতের শেষ বৈঠকে এবং সিজদার মধ্যে দু‘আ কবুল হয়। এ দুটি স্থান দু‘আ কবুলের উপযু্ক্ত সময়। এ সময় মাসনূন দু‘আ যা কুরআন ও হাদীসে উল্লেখ করা হয়েছে তার মধ্য থেকে সালাত আদায়কারী ব্যক্তি তার পছন্দ অনুযায়ী যে কোন দু‘আ পাঠ করতে পারে। তবে রাসূলুল্লাহ ﷺ যে দু‘আগুলো পড়েছেন, সেগুলো পাঠ করা সুন্নাত। আর এ দু‘আগুলোর ভাষা হচ্ছে আরবি।

তবে নফল সালাতের মধ্যে কেউ যদি নিজের ভাষায় এ দুটি স্থানে দু‘আ করতে চায় তবে তা জায়েয আছে বলে অনেক উলামায়ে কেরাম অভিমত ব্যক্ত করেছেন।