hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৫

সালাত কখন ফরয করা হয়

রাসূলুল্লাহ ﷺ মদিনায় হিজরতের পূর্বে নবুয়াতের ১২ বা ১৩তম বছরে ‘মিরাজ’ এর মাধ্যমে আলস্নাহ সুবহানাহু ওয়া তা‘আলার সান্নিধ্য লাভ করেন। এ সময়েই রাসূলুল্লাহ ﷺ এর উম্মতের জন্য সালাত আদায় ফরয করা হয়। প্রাথমিক পর্যায়ে প্রতিদিন ৫০ ওয়াক্ত সালাত ফরয করা হলেও বিশেষ অনুরোধের মাধ্যমে নবী করীম ﷺ তাঁর উম্মতের জন্য ৫ ওয়াক্ত ধার্য করে নিয়ে আসেন। তবে আল্লাহ তা‘আলা রাসূলুল্লাহ ﷺ কে এ আশ্বাসও দিলেন যে, যদি তার কোন উম্মত এই ৫ ওয়াক্ত সালাত সুন্দরভাবে আদায় করে তবে তিনি তার জন্য ৫০ ওয়াক্তেরই সওয়াব প্রদান করবেন।

সালাত ফরয হওয়ার শুরম্নতে ৪ রাক‘আত বিশিষ্ট সালাতগুলো দু’দু’ রাক‘আত করেই ফরয ছিল। পরে যখন রাসূলুল্লাহ ﷺ মদিনায় হিজরত করলেন তখন যোহর, আসর এবং এশার সালাত ২ রাক‘আত বাড়িয়ে ৪ রাক‘আত করা হলো। তবে সফরের সালাত আগের মতো বহাল থাকল। [সহীহ বুখারী, হা/৩৫০; মুসনাদে আহমাদ হা/ ৪৫৩; নাসাঈ হা/৪৫৬।]