১
কিতাবুস্ সালাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৫৭
দুই ওয়াক্তের সালাত এক ওয়াক্তে আদায় করা
যেসব ওয়াক্তের সালাত একত্র করা যায় :
ইবনে আববাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ ﷺ সফরকালীন সময় যোহর ও আসর এবং মাগরিব ও এশা একত্রে আদায় করেছেন। [সহীহ বুখারী, হা/১১০৬-১১০৯; মুয়াত্তা ইমাম মালেক, হা/৩২৮; সহীহ মুসলিম, হা/১৬৫৭, ১৬৬৪, ১৬৬৭; আবু দাউদ, হা/১২০৮, ১২১৩; নাসাঈ, হা/৫৮৭, ৬০২; ইবনে মাজাহ, হা/১০৭০।]
সালিম (রহ.) তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ ﷺ যখন দ্রুত সফর করতেন, তখন মাগরিব ও এশা একত্রে আদায় করতেন। [সহীহ বুখারী, হা/১১০৬; সহীহ মুসলিম, হা/১৬৫৬; নাসাঈ, হা/৫৯৯; মুসনাদে আহমাদ, হা/৫৫১৬; সহীহ ইবনে খুযায়মা, হা/৯৬৫।]
উল্লেখ্য যে, এছাড়া অন্য কোন সালাতের সাথে দু’ওয়াক্ত একত্রে আদায় করা যায় না।
দুই ওয়াক্ত একত্রে আদায় করার নিয়ম :
আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ কে দেখেছি যখন সফরে দ্রুত পথ অতিক্রম করতে হতো, তখন তিনি মাগরিব ও এশা একত্রে আদায় করতেন। সালিম (রহ.) বলেন, আবদুল্লাহ ইবনে উমর (রাঃ)ও দ্রুত সফরকালে ঐ রকমই করতেন। তখন ইকামতের পর মাগরিব তিন রাক‘আত আদায় করতেন এবং সালাম ফিরাতেন। এরপর অল্প সময় অপেক্ষা করে এশার ইকামত দিয়ে দু’রাক‘আত সালাত আদায় করে সালাম ফিরাতেন। এ দু’য়ের মাঝে কোন নফল সালাত আদায় করতেন না এবং এশার পরেও না। এরপর মধ্যরাতে তাহাজ্জুদের জন্য উঠতেন। [সহীহ বুখারী, হা/১১০৯; বায়হাকী, হা/৫৩২৬।]
উক্ত হাদীস থেকে বুঝা যায় যে,
১. যোহর ও আসরের সালাত একত্রে আদায় করার ক্ষেত্রে যোহরকে বিলম্বিত করে এবং আসরকে এগিয়ে নিয়ে মাঝামাঝি সময়ে একত্রে আদায় করতে হবে।
২. মাগরিব ও এশার সালাত একত্রে আদায় করার ক্ষেত্রে মাগরিবকে বিলম্বিত করে এবং এশাকে এগিয়ে নিয়ে মাঝামাঝি সময়ে একত্রে আদায় করতে হবে।