hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫০

ইমামের অনুসরণ করার বিধান

ইমামের অনুসরণ করা ওয়াজিব। রাসূলুল্লাহ ﷺ বলেন, ইমাম নিযুক্ত করা হয় কেবল তাঁর অনুসরণ করার জন্য। [মুয়াত্তা ইমাম মালেক, হা/৩০৪; সহীহ বুখারী, হা/৬৮৯; সহীহ মুসলিম, হা/৬০১; মিশকাত হা/১১৩৯।] সুতরাং মুক্তাদীগণ ইমামের পেছনে পেছনে তাকবীর, রুকূ, সিজদা, ক্বিয়াম ও সালাম ফিরাবে।

বারা বিন আযেব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ সিজদায় গিয়ে মাটিতে চেহারা না রাখা পর্যন্ত আমাদের কেউ দাঁড়ানো অবস্থা থেকে পিঠ ঝুঁকাত না। [সহীহ বুখারী, হা/৮১১; সহীহ মুসলিম, হা/১০৯০; বায়হাকী, হা/২৪২৭; মিশকাত হা/১১৩৬।]

রাসূলুল্লাহ ﷺ বলেন, মুক্তাদী যদি ইমামের আগে মাথা উঠায় (অর্থাৎ রুকূ-সিজদা থেকে বা বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়), তবে (কিয়ামতের দিন) তার মাথা হবে গাধার মাথার ন্যায় (অর্থাৎ তার সালাত কবুল হবে না)। [সহীহ বুখারী, হা/৬৯১; সহীহ মুসলিম, হা/৯৯১; আবু দাউদ, হা/৬২৩; তিরমিযী, হা/৫৮২; ইবনে মাজাহ, হা/৯৬১; মিশকাত হা/১১৪১, ১১৩৮।]

ইমামের পেছনে যারা থাকবে তারা ইমামের সমস্ত কাজ অনুসরণ করে চলবে। ইমাম রুকূতে না যাওয়া পর্যন্ত তারা রুকূতে যাবে না। ইমাম মাথা না উঠানো পর্যন্ত তারা মাথা উঠাবে না।