hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৭

বালিশের উপর সিজদা করা যাবে না

বালিশ অথবা সিজদার জায়গা স্বাভাবিক হতে উঁচু করে বিকল্প হিসেবে অন্য কোন কিছুর উপর সিজদা করা যাবে না। যেহেতু সিজদা দিতে অক্ষম হলে রুকূ হতে একটু বেশি ঝুঁকে সিজদা করার বিধান রয়েছে। তাই সেভাবেই সিজদা করতে হবে। জাবির (রাঃ) বলেন, একদা নবী ﷺ এক রোগীকে বালিশের উপর সালাত আদায় করতে দেখে বালিশটা ছুঁড়ে ফেলে দিলেন এবং তাকে বললেন, যদি তুমি পার তাহলে জমিনের উপর সালাত আদায় করো। যদি তা না পার তবে রুকূর চেয়ে সিজদায় একটু বেশি ঝুঁকে যেও। [বুলুগুল মারাম- ২৪ পৃঃ।]