১
কিতাবুস্ সালাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৪৪
দু’জনের মধ্যখানে ফাঁক রাখা যাবে না
কাতারে দাঁড়ানোর সময় পায়ের সাথে পা এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ানো জরুরি; যাতে মাঝে কোন ফাঁক না থাকে। পার্শ্ববর্তী সালাত আদায়কারীর পায়ের কনিষ্ঠা আঙ্গুল থেকে গোড়ালি পর্যন্ত সম্পূর্ণ অংশ ও বাহুর সাথে বাহু লাগিয়ে দাঁড়াতে হবে। এ ক্ষেত্রে ধনী-গরীব, ছোট-বড় ও প্রভু-দাসের কোন ভেদাভেদ নেই এবং এতে কোন বে-আদবীও হয় না। সাহাবাগণ কাতারে পরস্পর এভাবেই দাঁড়াতেন। মনের সাথে মনের মিল থাকলে পায়ের সাথে পা মিলানো কঠিন কিছু নয়। মনের মাঝে অহংকার ও ঘৃণা-বিদ্বেষের ফলে অথবা ভুল বুঝাবুঝির ফলে এ আমলটি হচ্ছে না।
পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোর অর্থ এ নয় যে, পরস্পর ঠেলাঠেলি ও চাপাচাপি করে দাঁড়াতে হবে। বরং পায়ের সাথে পা এবং বাহুর সাথে বাহু স্বাভাবিকভাবে মিলানোর চেষ্টা করতে হবে। আর তার জন্য যতটুকু দরকার ততটুকুই পা ফাঁক করে দাঁড়াতে হবে।