hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯২

বিসমিল্লাহ পড়া

জাহেলী যুগে আরবের মুশরিকরা প্রত্যেক কাজ তাদের দেব-দেবীর নামে শুরু করত। এ প্রথা রহিত করার জন্য ওহী নাযিলের শুরুতেই বলা হয়েছে,

﴿اِقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِيْ خَلَقَ﴾

পড়ো! তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। (সূরা আলাক- ১)

তাই প্রথমে আল্লাহর নামে পড়া শুরু করতে হয়। কারণ সকল কাজই তাঁর সাহায্য ও করুণা দ্বারা সমাপ্ত হয়। তাই আউযুবিল্লাহ পাঠ করার পর বলতে হয়,

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

উচ্চারণ : বিসমিল্লা-হির রাহমানির রাহীম।

শাব্দিক অর্থ : بِسْمِ اللهِ (শুরু করছি) আল্লাহর নামে, اَلرَّحْمٰنِ যিনি পরম করুণাময়, اَلرَّحِيْمِ অতি দয়ালু।

অর্থ : পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি।

মাসআলা :

১. আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ নীরবেই পড়তে হবে।

২. ফরয, সুন্নাত, নফল প্রভৃতি সালাতে শুধু প্রথম রাক‘আতে সানা ও আঊযুবিল্লাহ পড়তে হবে। আর বিসমিল্লাহ প্রত্যেক সূরা পাঠের শুরুতে পড়তে হবে।