১
কিতাবুস্ সালাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১২০
তাশাহ্হুদের বৈঠক
দ্বিতীয় রাক‘আতের উভয় সিজদা শেষ করে রাসূলুল্লাহ ﷺ যখন তাশাহ্হুদের জন্য বসতেন, তখন দু’সিজদার মাঝের বৈঠকের মতো বাম পা বিছিয়ে তার উপর বসতেন এবং ডান পায়ের পাতা খাড়া রাখতেন এবং আঙ্গুলগুলো কিবলামুখী করে রাখতেন। [সহীহ বুখারী, হা/৮২৮; সহীহ মুসলিম, হা/১৩৩৫; আবু দাউদ, হা/ ৯৫৮; নাসাঈ, হা/১২৬৫।]
রাসূলুল্লাহ ﷺ তাশাহ্হুদে বসে ডান উরুর উপর ডান হাত এবং বাম উরুর উপর বাম হাত রাখতেন। [আবু দাউদ, হা/ ৯৫৮; সহীহ মুসলিম, হা/১৩৩৫; নাসাঈ, হা/১১৫৯; মুসনাদে আহমাদ, হা/১৮৮৭০।]
তাশাহ্হুদের গুরুত্ব :
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ رَسُوْلُ اللهِ -ﷺ - يُعَلِّمُنَا التَّشَهُّدَ كَمَا يُعَلِّمُنَا السُّوْرَةَ مِنَ الْقُرْاٰنِ
ইবনে আববাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী ﷺ আমাদেরকে ঐভাবে তাশাহ্হুদ শিক্ষা দিতেন যেভাবে কুরআনের সূরা শিক্ষা দিতেন। [সহীহ মুসলিম, হা/৯২৯; নাসাঈ, হা/১১৭১; ইবনে মাজাহ, হা/৯০২।]