hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৭

হাত কতটুকু উঠাতে হবে

তাকবীর বলার সময় উভয় হাত কাঁধ অথবা কান বরাবর উঠাবে। রাসূলুল্লাহ ﷺ কাঁধ বরাবর দু’হাত তুলতেন, [সহীহ বুখারী, হা/৭৩৫, ৭৩৬; সহীহ মুসলিম, হা/৮৮৯।] আবার কখনো কানের লতি বরাবর তুলতেন। [সহীহ মুসলিম, হা/৮৯১।]

আল্লামা আবদুল হাই লাক্ষ্ণৌভী (রহ.) বলেন, তাকবীরে তাহরীমার সময় কানের লতি ছোঁয়ানো সুন্নাত নয়। কারণ এর কোন প্রমাণ নেই। রাসূলুল্লাহ ﷺ হাত তোলার সময় আঙ্গুলগুলো খোলা ও সোজা রাখতেন এবং হাতের তালু কিবলার দিকে করতেন। [যাদুল মা‘আদ, ১ম খন্ড, ২০২ পৃঃ।]

‘আল্লা-হু আকবার’ (আল্লাহ সবচেয়ে বড়) বলে বাম হাত নীচে ও ডান হাত উপরে রেখে বাঁধতে হবে। ‘আল্লা-হু আকবার’ এ কথা মুখে বলার সময় অন্তরে অন্য জিনিসের খেয়াল থাকবে না। আল্লাহ বড় ও মহান তার চেয়ে বড় আর কিছুই নেই। তাই আল্লাহ তা‘আলার কথাই মনে রাখতে হবে।