hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬৫

তাহিয়্যাতুল অযুর সালাত

তাহিয়্যা শব্দের অর্থ হচ্ছে উপঢৌকন। অযু করার পর অযুর উপহার হিসেবে দু’রাক‘আত সালাত আদায় করাকে তাহিয়্যাতুল অযু বলে। এ সালাতের অনেক ফযীলত রয়েছে। এ আমলের প্রতিদানস্বরূপ রাসূলুল্লাহ ﷺ জান্নাতে বিলাল (রাঃ) এর পায়ের শব্দ শুনতে পান।

عَنْ اَبِيْ هُرَيْرَةَ اَنَّ النَّبِيَّ ﷺ قَالَ لِبِلَالٍ عِنْدَ صَلَاةِ الْفَجْرِ يَا بِلَالُ حَدِّثْنِيْ بِاَرْجى عَمَلٍ عَمِلْتَهٗ فِي الْاِسْلَامِ فَاِنِّي سَمِعْتُ دَفَّ نَعْلَيْكَ بَيْنَ يَدَيَّ فِي الْجَنَّةِ - قَالَ مَا عَمِلْتُ عَمَلًا اَرْجىْ عِنْدِيْ اَنِّي لَمْ اَتَطَهَّرْ طَهُوْرًا فِيْ سَاعَةِ لَيْلٍ اَوْ نَهَارٍ اِلَّا صَلَّيْتُ بِذٰلِكَ الطُّهُوْرِ مَا كُتِبَ لِيْ اَنْ اُصَلِّيَ

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ একদিন ফজরের সালাতের পর বেলাল (রাঃ) কে জিজ্ঞেস করলেন, হে বেলাল! ইসলামের মধ্যে তোমার এমন কী আমল আছে, যার বিনিময়ে তুমি পুরস্কৃত হওয়ার আশা রাখ? কেননা আজ রাতে আমি জান্নাতে আমার সামনে তোমার জুতার (চলাচলের) শব্দ পেয়েছি। বেলাল (রাঃ) বললেন, আমি তেমন কোন আমল করিনি যার আশা করতে পারি; তবে দিনে বা রাতে যখনই অযু করি তখনই যতটুকু আল্লাহ তাওফীক দেন নফল সালাত আদায় করি। [সহীহ বুখারী, হা/১১৪৯; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/২২৬।]

عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِىِّ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ : مَا مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ الْوُضُوْءَ وَيُصَلِّىْ رَكْعَتَيْنِ يُقْبِلُ بِقَلْبِه وَوَجْهِه عَلَيْهِمَا إِلَّا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ

উক্ববা ইবনে আমের আল জুহানী (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি সুন্দর করে অযু করবে এবং তার চেহারা ও অন্তর উভয়কে আল্লাহমুখী করে দু’রাক‘আত সালাত পড়বে, তার উপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। [আবু দাউদ, হা/৯০৬; সহীহ মুসলিম, হা/৫৭৬; নাসাঈ, হা/১৫১।]