১
কিতাবুস্ সালাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮৮
হাত কোথায় বাঁধতে হবে
রাসূলুল্লাহ ﷺ ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর স্থাপন করতেন। এ ব্যাপারে অনেক হাদীসে প্রমাণ পাওয়া যায়। যেমন-
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ كَانَ النَّاسُ يُؤْمَرُوْنَ أَنْ يَضَعَ الرَّجُلُ الْيَدَ الْيُمْنٰى عَلٰى ذِرَاعِهِ الْيُسْرٰى فِي الصَّلَاةِ . قَالَ أَبُو حَازِمٍ لَا أَعْلَمُهٗ إِلَّا يَنْمِيْ ذٰلِكَ إِلَى النَّبِيِّ ﷺ
সাহল ইবনে সা‘দ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, লোকদেরকে নির্দেশ দেয়া হতো যেন তারা সালাতের সময় ডান হাত বাম হাতের যেরার উপর রাখে। আবু হাযেম (রহ.) বলেন, সাহাবী সাহল বিন সা‘দ এই আদেশটিকে রাসূলুল্লাহ ﷺ এর দিকে সম্পর্কিত করতেন বলেই আমি জানি। [মুয়াত্তা ইমাম মালেক, হা/৩৭৬; সহীহ বুখারী, হা/৭৪০; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/২৪১৯; শারহুস সুন্নাহ, হা/৫৬৮।]
‘যেরা‘ ( ذراع ) অর্থ কনুই থেকে মধ্যমা আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত দীর্ঘ হাত। এ কথা স্পষ্ট যে, বাম হাতের যেরার উপর ডান হাত রাখলে তা স্বাভাবিকভাবে বুকের উপরেই চলে আসে।
عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ قَالَ : صَلَّيْتُ مَعَ رَسُولِ اللهِ ﷺ ، وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلٰى يَدِهِ الْيُسْرَى عَلٰى صَدْرِه
ওয়ায়েল ইবনে হুজর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ ﷺ এর সাথে সালাত আদায় করলাম। এমতাবস্থায় দেখলাম যে, তিনি বাম হাতের উপর ডান হাত স্বীয় বুকের উপর রাখলেন। [সহীহ ইবনে খুযায়মা, হা/৪৭৯।]
عَنْ طَاوُسٍ قَالَ كَانَ رَسُوْلُ اللهِ -ﷺ - يَضَعُ يَدَهُ الْيُمْنٰى عَلٰى يَدِهِ الْيُسْرٰى ثُمَّ يَشُدُّ بَيْنَهُمَا عَلٰى صَدْرِهٖ وَهُوَ فِى الصَّلَاةِ
ত্বাউস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ সালাতের মধ্যে বাম হাতের উপর ডান হাত রাখতেন। অতঃপর দু’হাত শক্ত করে বুকের উপর বাঁধতেন। [আবু দাউদ, হা/৭৫৯।]
ইমাম শাওকানী (রহ.) বলেন, হাত বাঁধার বিষয়ে সহীহ ইবনে খুযায়মাতে ওয়ায়েল বিন হুজর (রাঃ) এর বর্ণিত হাদীসের চেয়ে বিশুদ্ধতম কোন হাদীস নেই। [নায়নুল আওতার, ১/২০৪]
নাভির নীচে হাত বাঁধা সম্পর্কে যে কয়টি হাদীস বর্ণিত হয়েছে, মুহাদ্দীসগণ বলেছেন, এ সকল হাদীসের চেয়ে বুকের উপর হাত বাঁধার হাদীসের সনদ অধিক শক্তিশালী বিধায় বুকের উপর হাত বাঁধা উত্তম।
সালাতে দাঁড়িয়ে মেয়েদের জন্য বুকে ও পুরুষের জন্য নাভির নীচে হাত বাঁধার যে প্রচলন আছে, হাদীসে এর কোন প্রমাণ নেই। বরং এটাই সুন্নাত যে, সালাতের মধ্যকার ফরয ও সুন্নাতসমূহ মুসলিম নারী ও পুরুষ সকলে একই নিয়মে আদায় করবে। তবে কিছু বিষয়ে পার্থক্য রয়েছে যা সামনে আলোচনা করা হবে- ইনশা-আল্লাহ।