১
কিতাবুস্ সালাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭
যেসব মৃত প্রাণী নাপাক নয়
১. মাছ ও পঙ্গপাল:
আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, দু’প্রকার মৃত (প্রাণী) ও দু’প্রকার রক্ত আমাদের জন্য হালাল করা হয়েছে। মৃত (প্রাণী) দুটি হলো, মাছ ও পঙ্গপাল বা টিড্ডি। আর দু’প্রকার রক্ত হলো, যকৃত ও প্লীহা। [মুসনাদে আহমাদ, হা/৫৭২৩; ইবনে মাজাহ, হা/৩২১৮; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/১২৪১।]
২. প্রবাহিত রক্ত নেই এমন প্রাণী :
যেমন, মাছি, মৌমাছি ইত্যাদি। রাসূলুল্লাহ ﷺ বলেন, যখন তোমাদের কারো পান পাত্রে মাছি পড়ে, তখন তাকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দাও। অতঃপর তাকে ফেলে দাও। কারণ তার এক ডানায় থাকে রোগ-জীবাণু। আর অপর ডানায় থাকে তার প্রতিষেধক। [সহীহ বুখারী, হা/৫৭৮২; আবু দাউদ, হা/৩৮৪৬; ইবনে মাজাহ, হা/৩৫০৫।]
৩. মৃত প্রাণীর হাড়, শিং, নখ, চুল ও পালক :
মৃত প্রাণীর হাড়, শিং, নখ, চুল, পালক এই জাতীয় সব কিছুই মূলত পাক। ইমাম যুহরী হাতী বা এরূপ প্রাণীর হাড্ডির ব্যাপারে বলেছেন, আমি প্রাচীন আলিমদের অনেককে এর চিরুনী দ্বারা চুল আঁচড়াতে ও এর তেল ব্যবহার করতে দেখেছি। তারা এতে কোন আপত্তিকর কিছু দেখেননি। হাম্মাদ (রহ.) বলেন, মৃত প্রাণীর পালক নাপাক নয়। [ইমাম বুখারী তার সহীহ গ্রন্থে (১/৩৪২) মুআল্লাক সূত্রে বর্ণনা করেন।]