hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৫

যেসব স্থানে সালাত আদায় করা নিষিদ্ধ

আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, সমগ্র পৃথিবীই সিজদার স্থান। কেবল কবরস্থান ও গোসলখানা ব্যতীত। [আবু দাউদ, হা/৪২৯; তিরমিযী, হা/৩১৭; মিশকাত, হা/৭৩৭।]

তাছাড়া দুর্গন্ধময় ও আবর্জনাপূর্ণ স্থান, উট বাঁধার স্থান এবং মানুষের চলাচলের রাস্তার উপর সালাত আদায় করা উচিত নয়।