hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৭

সতর ঢাকার বিধান

সালাতের জন্য সতর ঢাকার ক্ষেত্রে খুবই গুরুত্বারোপ করা হয়েছে। এটিকে সালাতের শর্তসমূহের অন্তর্ভুক্ত করা হয়েছে। সতর সালাত ছাড়াও সর্বদা ঢেকে রাখা ফরয। পুরুষদের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত। তবে সালাতের সময় তাদেরকে উভয় কাঁধও ঢেকে রাখতে হবে। আর মহিলাদের সতর হাতের কব্জি ও পায়ের টাখনুর নিচের অংশ ছাড়া সম্পূর্ণ শরীর। অনেকের মতে তারা মুখমন্ডল খোলা রাখতে পারবে, তবে ঢেকে রাখা উত্তম; কিন্তু মাথা, চুল ও গলা খোলা রাখলে গোনাহগার হবে। তবে সালাতের মধ্যে তারা মুখ ঢাকবে না।

যদি কারো সতর ঢাকার মতো কোন কাপড় না থাকে, তবে যতটুকু সম্ভব ততটুকু ঢাকবে এবং সে অবস্থাতেই সালাত আদায় করে নেবে।