hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০

নিফাস

সন্তান প্রসবের কারণে নারীর যৌনাঙ্গ দিয়ে নির্গত রক্তকে নিফাস বলে।

নিফাসের সময়সীমা :

নিফাসের সর্বনিম্ন কোন সময়সীমা নেই। সকল ইসলামী বিদ্বানের মতে, ৪০ দিন পূর্ণ হওয়ার আগেই যদি কোন নারী নিফাস থেকে পবিত্র হয়, তাহলে সে গোসল করার মাধ্যমে সালাত আদায় ও স্বামীর সাথে সহবাসে লিপ্ত হতে পারবে।

অধিকাংশ আলিমের অভিমত হলো, নিফাসের সর্বোচ্চ সময়সীমা ৪০ দিন। এরপর গোসল করবে এবং সালাত আদায় করবে- যদিও রক্ত চলমান থাকে। ইমাম তিরমিযী (রহ.) বলেন,

وَقَدْ أَجْمَعَ أَهْلُ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -ﷺ - وَالتَّابِعِيْنَ وَمَنْ بَعْدَهُمْ عَلٰى أَنَّ النُّفَسَاءَ تَدَعُ الصَّلَاةَ أَرْبَعِيْنَ يَوْمًا إِلَّا أَنْ تَرَى الطُّهْرَ قَبْلَ ذٰلِكَ فَإِنَّهَا تَغْتَسِلُ وَتُصَلِّى . فَإِذَا رَأَتِ الدَّمَ بَعْدَ الْأَرْبَعِيْنَ فَإِنَّ أَكْثَرَ أَهْلِ الْعِلْمِ قَالُوْا لَا تَدَعُ الصَّلَاةَ بَعْدَ الْأَرْبَعِيْنَ وَهُوَ قَوْلُ أَكْثَرِ الْفُقَهَاءِ

অর্থাৎ নবী ﷺ এর সাহাবী ও তাবেঈনসহ পরবর্তী উলামাগণ এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে, নিফাসগ্রসত্ম মহিলা ৪০ দিন পর্যমত্ম সালাত ত্যাগ করতে পারবে। তবে এর মধ্যে যদি সে রক্ত প্রবাহিত হওয়া থেকে পবিত্র হয়ে যায় তবে সে গোসল করে সালাত আদায় করবে। যদি ৪০ দিনের অধিক সময় পর্যমত্ম রক্ত প্রবাহিত হতে থাকে তবে অধিকাংশ আলিমের মতামত হচ্ছে সে সালাত আদায় করবে। [তিরমিযী, হা/১৩৯।]