hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৬

তাকবীরে তাহরীমা বা সালাত শুরুর তাকবীর

তাকবীরে তাহরীমা সালাতের ফরয বিষয়সমূহের অন্তর্ভুক্ত। সিজদার স্থানের দিকে দৃষ্টি রেখে ( اَللهُ اَكْبَرُ ) ‘‘আল্লা-হু আকবার’’ বলে তাকবীরে তাহরীমা বলতে হয়। রাসূলুল্লাহ ﷺ বলেন, সালাতের চাবিকাঠি হলো পবিত্রতা (গোসল-অযু), (সালাতে প্রবেশ করে পার্থিব কর্ম ও কথাবার্তা ইত্যাদি) হারাম করার শব্দ হলো তাকবীর। আর (সালাত শেষ করে সেসব) হালাল করার শব্দ হলো সালাম। [আবু দাউদ, হা/৬১; তিরযিমী, হা/৩; ইবনে মাজাহ, হা/২৭৫।]

রাসূলুল্লাহ ﷺ এর অভ্যাস ছিল- তাকবীরে তাহরীমার সময় ‘‘আল্লা-হু আকবার’’ শব্দ বলা; অন্য কোন শব্দ নয়। আর তাঁর নিকট হতে কেউই এ শব্দ ছাড়া অন্য কোন শব্দে তাকবীর বর্ণনা করেননি।