hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬০

তাহাজ্জুদ সালাত

তাহাজ্জুদ শব্দটি جُهْدٌ (জুহদুন) শব্দ থেকে এসেছে। এর অর্থ হচ্ছে, পরিশ্রম করা, কষ্ট স্বীকার করা। জিহাদ শব্দটিও এ শব্দ থেকেই এসেছে। যেহেতু জিহাদ করতে হলে কষ্ট স্বীকার করতে হয় এবং পরিশ্রম করতে হয় এজন্য জিহাদকে জিহাদ বলা হয়। অনুরূপভাবে রাত্রের সালাতকে তাহাজ্জুদ নামকরণ করার কারণ হলো, এ সালাত আদায় করতে হলে কষ্ট স্বীকার করতে হয়।

পারিভাষিক অর্থে ঘুম থেকে জেগে উঠে ফজরের সময় শুরু হওয়ার পূর্বে শেষ রাত্রে যে সালাত আদায় করা হয় তাকে তাহাজ্জুদ সালাত বলে।