hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

হায়েয ও নিফাসের গোসল

হায়েয ও নিফাসের গোসল জানাবাতের গোসলের মতোই। তবে এ ক্ষেত্রে বর্ধিত কিছু কাজ রয়েছে। যেমন-

১. সুগন্ধিজাতীয় কোন কিছু ব্যবহার করা :

আয়েশা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, একদিন এক মহিলা রাসূলুল্লাহ ﷺ কে হায়েয থেকে পবিত্রতার গোসল প্রসঙ্গে জিজ্ঞেস করলে তিনি বললেন, প্রথমে সুগন্ধি মিশ্রিত তুলা অথবা পশমী কাপড়ের একটি টুকরা লও। তারপর তা দ্বারা পবিত্রতা লাভ করো। মহিলা বলল, আমি কীভাবে এর দ্বারা পবিত্রতা লাভ করব? তিনি পুনরায় বললেন, তুমি তা দিয়ে পবিত্রতা লাভ করো। তারপরও মহিলা বলল, কীভাবে আমি এর দ্বারা পবিত্রতা অর্জন করব? উত্তরে রাসূলুল্লাহ ﷺ বললেন, সুব্হানাল্লাহ! তুমি পবিত্রতা অর্জন করো। আয়েশা (রাঃ) বলেন, তারপর আমি ঐ মহিলাকে টেনে নিয়ে এসে বললাম, তোমার হায়েযের রক্ত যে যে স্থানে লেগেছে খোঁজ করবে এবং মিশক (সুগন্ধি) যুক্ত কাপড়ের টুকরা দিয়ে সে স্থানে মালিশ করবে। [সহীহ বুখারী, হা/৩১৪; নাসাঈ, হা/২৫১; মিশকাত, হা/৪৩৭।]