১
কিতাবুস্ সালাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬৯
ফরয সালাতের বিবরণ
দিনে-রাতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরয। সালাত আদায় না করার যত শাস্তির কথা বর্ণিত হয়েছে সবই এই ফরয সালাতের সাথে সংশ্লিষ্ট।
عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قال : سَمِعْتُ رَسُوْلَ اللهِ -ﷺ - يَقُوْلُ : خَمْسُ صَلَوَاتٍ افْتَرَضَهُنَّ اللهُ تَعَالٰى مَنْ اَحْسَنَ وُضُوْءَهُنَّ وَصَلَّاهُنَّ لِوَقْتِهِنَّ وَاَتَمَّ رُكُوْعَهُنَّ وَخُشُوْعَهُنَّ كَانَ لَهٗ عَلَى اللهِ عَهْدٌ اَنْ يَّغْفِرَ لَهٗ وَمَنْ لَّمْ يَفْعَلْ فَلَيْسَ لَهٗ عَلَى اللهِ عَهْدٌ اِنْ شَاءَ غَفَرَ لَهٗ وَاِنْ شَاءَ عَذَّبَهٗ
উবাদা ইবনে সামিত (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ ﷺ কে বলতে শুনেছেন, আল্লাহ তা‘আলা পাঁচ ওয়াক্ত সালাত ফরয করেছেন। যে ব্যক্তি উত্তমরূপে অযু করবে এবং সময় অনুযায়ী সালাত আদায় করবে, রুকূ পূর্ণভাবে করবে এবং বিনয়ের সাথে (খুশু-খুযূসহ) সালাত আদায় করবে, তার জন্য আল্লাহর নিকট প্রতিশ্রুতি রয়েছে যে, তিনি তাকে ক্ষমা করে দেবেন। আর যে ব্যক্তি সালাত আদায় করবে না, তার জন্য আল্লাহর নিকট কোন প্রতিশ্রুতি নেই। ইচ্ছা করলে তিনি তাকে ক্ষমা করে দিতে পারেন, আর ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন। [আবু দাউদ, হা/৪২৫; মুসনাদে আহমাদ, হা/২২৭৫৬; মুজামুল আওসাত, হা/৯৩১৫; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/৪০০; মিশকাত, হা/৫৭০।]
পাঁচ ওয়াক্তে সর্বমোট ১৭ রাক‘আত সালাত ফরয। শুক্রবারে যোহরের চার রাক‘আত ফরযের পরিবর্তে জুমু‘আর দুটি খুৎবা শুনতে হয় এবং দু’রাক‘আত ফরয আদায় করতে হয়।